চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাওয়া আজকাল বহু মানুষেরই বড় সমস্যা। নানা ঘরোয়া টোটকা মেনে চললেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোপেশিয়া বা হরমোনজনিত কারণে চুল পড়লে শুধুমাত্র নারকেল তেল মাখলে লাভ নেই। তবে তার সঙ্গে আরেকটি বিশেষ তেল যোগ করলে বদলে যেতে পারে চুলের ভবিষ্যৎ।
কেন শুধু নারকেল তেল যথেষ্ট নয়?
নারকেল তেল চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুল নরম করে ঠিকই, কিন্তু অ্যালোপেশিয়ার মতো সমস্যায় হেয়ার ফলিকল সক্রিয় করতে একে একা যথেষ্ট বলা যায় না। এই কারণেই অনেকের ক্ষেত্রে নিয়মিত তেল মালিশ করেও চুল পড়া বন্ধ হয় না।
ক্যাস্টর অয়েল যোগ করলেই বদল!
কেশচর্চা বিশেষজ্ঞদের মতে, নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মেশালে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে। ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলেইক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট হেয়ার ফলিকলকে শক্তিশালী করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
কোন অনুপাতে তেল মেশাবেন?
সঠিক ফল পেতে হলে অনুপাত জানা জরুরি—
২ টেবিল চামচ নারকেল তেল
১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
এই ২:১ অনুপাতে তেল মিশিয়ে হালকা গরম অবস্থায় স্ক্যাল্পে মালিশ করতে হবে।
কীভাবে ব্যবহার করবেন এই তেল?
সপ্তাহে ২–৩ দিন স্নানের আগে ব্যবহার করুন
স্ক্যাল্পে ১০–১৫ মিনিট ভালভাবে মালিশ করুন
আধঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন
তেল মাখার পর হট টাওয়েল থেরাপি করলে ফল আরও ভাল হয়
অতিরিক্ত তেলতেলে স্ক্যাল্প হলে সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট।
বাড়তি কী উপকার মিলবে?
স্ক্যাল্পের pH ব্যালান্স বজায় থাকে
খুশকি ও সংক্রমণের ঝুঁকি কমে
চুল ভাঙা ও আগাম চুল পড়া নিয়ন্ত্রণে আসে
চুল হয় ঘন ও শক্ত
চুল পড়া ও হেয়ার থিনিংয়ের সমস্যায় শুধু নারকেল তেল যথেষ্ট নয়। কেশচর্চা বিশেষজ্ঞদের মতে, নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে সঠিক অনুপাতে ব্যবহার করলে অ্যালোপেশিয়া জনিত চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।













