বিমানযাত্রার সময় আর পাওয়ার ব্যাঙ্কে ভরসা করা যাবে না। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে Directorate General of Civil Aviation (DGCA) বিমানের ভিতরে ফোন, ট্যাব বা অন্য কোনও ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল। নতুন নিয়ম অনুযায়ী, পাওয়ার ব্যাঙ্ক শুধুমাত্র হাতব্যাগে রাখা যাবে, ব্যবহার করা যাবে না কোনওভাবেই।
কেন এই সিদ্ধান্ত নিল DGCA?
DGCA জানিয়েছে, লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে, শর্ট সার্কিট হলে বা চাপ পড়লে ভয়াবহ আগুন লাগতে পারে। বিমানের মতো সীমিত জায়গায় এই ধরনের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, যা যাত্রীদের জীবনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
ওভারহেড কম্পার্টমেন্টে কেন নিষেধ?
DGCA-র ‘Dangerous Goods Advisory Circular’ অনুযায়ী,
ওভারহেড স্টোরেজে রাখা পাওয়ার ব্যাঙ্কে আগুন লাগলে তা সহজে চোখে পড়ে না
ধোঁয়া বা তাপ দেরিতে ধরা পড়ে
ফলে সময়মতো ব্যবস্থা নেওয়া যায় না
এই কারণেই পাওয়ার ব্যাঙ্ক কেবলমাত্র যাত্রীর হাতব্যাগে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের জন্য কী নির্দেশ?
DGCA স্পষ্ট জানিয়েছে—
বিমানে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়া যাবে না
কোনও ডিভাইস থেকে গরম, ধোঁয়া বা অস্বাভাবিক গন্ধ বের হলে সঙ্গে সঙ্গে কেবিন ক্রুকে জানাতে হবে
লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কোনও ঘটনার তথ্য অবিলম্বে এয়ারলাইন্সকে DGCA-কে জানাতে হবে
এয়ারলাইন্সগুলোর উপর কী দায়িত্ব?
নতুন নির্দেশিকায় এয়ার অপারেটরদের বলা হয়েছে—
যাত্রীদের বহন করা লিথিয়াম ব্যাটারির ঝুঁকি মূল্যায়ন করতে
ক্রু ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে
নতুন ব্যাটারি প্রযুক্তি ও সেফটি প্রোটোকল সম্পর্কে নিয়মিত আপডেট থাকতে
বিমানে যাত্রাকালীন ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দিতে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ করল DGCA। লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। নিয়ম ভাঙলে যাত্রী ও এয়ারলাইন্স—দু’পক্ষই বিপদে পড়তে পারে।













