পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘায় অবস্থিত জগন্নাথ মন্দির পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে শুরু করেছে নতুন খাবার সরবরাহ পরিষেবা। এখন হোটেলে থাকা ভ্রমণার্থীদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের মহাপ্রসাদ সরাসরি হোটেলেই পৌঁছে দেবে মন্দির কর্তৃপক্ষ। সকালে নাশতা থেকে রাতের খাবার পর্যন্ত বিভিন্ন প্যাকেজ মিলবে একেবারে সাশ্রয়ী দামে। ক্রমবর্ধমান পর্যটক ভিড় ও বারবার চাহিদার জেরে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি।

দিঘা জগন্নাথ মন্দিরে শুরু হল নতুন মহাপ্রসাদ পরিষেবা
মন্দির খোলার পর থেকেই দিঘায় পর্যটকদের সংখ্যা হু হু করে বাড়ছে।হোটেলে খাবারের উচ্চমূল্য নিয়ে বহু পর্যটক সমস্যায় পড়ছিলেন। তাই ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের সাশ্রয়ী খাবার পৌছে দিতে এই নতুন মহাপ্রসাদ ডেলিভারি সার্ভিস চালু করেছে মন্দির।হোটেলে বসেই অর্ডার দেওয়া যাবে এবং সামান্য শুল্কে প্যাকেটবন্দি খাবার পৌঁছে যাবে দরজায়।
সকালের নাশতায় লুচি-তরকারি বা খিচুড়ি, পকেট-ফ্রেন্ডলি দাম
ব্রেকফাস্টে দুটি বিকল্প—
লুচি-তরকারি (₹৫০)
খিচুড়ি প্যাকেজ (₹১০০)
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকালবেলার প্রসাদ সময়মতো পৌঁছে দিতে চাইলে আগের দিন রাত ৯টার মধ্যে অর্ডার করতে হবে।

লাঞ্চ ও ডিনারে দুটি পৃথক প্যাকেজ সাধারণ প্যাকেজ (₹১০০)
অন্ন ভোগ
ডাল
সবজি
ভাজা
মিষ্টি
স্পেশাল প্যাকেজ (₹১৫০)
অন্ন ভোগ
আট প্রকার ডিশ
ঘি পরোটা
পনির
স্পেশাল ভোগ আইটেম
মন্দির কমিটির বক্তব্য—
“যে ভোগ জগন্নাথদেবকে নিবেদন করা হবে, সেই মহাপ্রসাদই পৌঁছে যাবে পর্যটকের হাতে।”

মিষ্টি প্যাকেজও চালু; হোটেল ডেলিভারি চার্জ মাত্র ₹১০
মন্দিরে আলাদা মিষ্টি প্যাকেজ পাওয়া যাবে—
গজা
পেড়া
খাজা
লাড্ডু
দাম ₹৫০ থেকে ₹১০০ এর মধ্যে।হোটেলে ডেলিভারির হলে প্রতি প্যাকেজে অতিরিক্ত ₹১০ চার্জ দিতে হবেযাঁরা চাইবেন, তাঁরা মন্দিরের ভোগ বিতরণ কেন্দ্রে বসেই খেতে পারবেন।
মহা দামের খাবারের দুঃসময়ে পর্যটকদের বড় স্বস্তি
দিঘায় ঘুরতে আসা বহু পর্যটক অভিযোগ করতেন—খাবারের দাম বেড়ে যাওয়ায় ভ্রমণের বাজেট নষ্ট হয়ে যায়।পর্যটক স্বাগতা প্রধান বলেন,“দিঘায় খাবার খেতে গিয়ে প্রায়ই হোটেলের খরচের থেকেও বেশি পড়ে যায়।”এখন মন্দিরের প্রসাদ পরিষেবা সেই সমস্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। একই সঙ্গে পর্যটকরা পাচ্ছেন খাঁটি মহাপ্রসাদের স্বাদ। ফলে মন্দিরের জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে।

দিঘা জগন্নাথ মন্দির পর্যটকদের জন্য চালু করল বিশেষ প্রসাদ ডেলিভারি সার্ভিস। এখন হোটেলে বসেই ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের মহাপ্রসাদ অর্ডার করা যাবে। কম খরচে একাধিক প্যাকেজ পাওয়ায় দিঘায় খাবারের অতিরিক্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে মন্দির কমিটি।













