ফ্রিজ ছাড়া আজকের দিনে রান্নাঘর কল্পনাই করা যায় না। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে ফ্রিজের দরজার রাবার অংশে জমে যায় কালচে ময়লা, ছত্রাক ও জীবাণু। দরজা খুললেই গা গুলিয়ে ওঠে! জানেন কি, রান্নাঘরেই থাকা কয়েকটি সাধারণ উপকরণেই এই সমস্যা একেবারে দূর করা যায়?
কেন ফ্রিজের রাবার পরিষ্কার রাখা জরুরি
ফ্রিজের দরজার রাবার অংশে আর্দ্রতা জমে দ্রুত ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মায়। সময়মতো পরিষ্কার না করলে তা দুর্গন্ধ, অ্যালার্জি এমনকি খাদ্য দূষণের কারণও হতে পারে। তাই এই অংশটি নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন।
বেকিং সোডা ও লেবুর রসের ম্যাজিক
দুটি চামচ বেকিং সোডার সঙ্গে প্রয়োজনমতো লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
এই পেস্ট কালো দাগযুক্ত রাবারের উপর লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ঘষুন।
এরপর পরিষ্কার জল দিয়ে মুছে ফেলুন।
মাত্র ১০ মিনিটেই কালচে ভাব অনেকটাই উধাও হবে।
টুথপেস্টে মিলবে ঝকঝকে ফল
ঘরে থাকা সাধারণ সাদা টুথপেস্টও কাজে আসতে পারে।
একটি পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে রাবারের ভাঁজে ভাঁজে ভালো করে ঘষুন।
পরে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন রাবার আগের মতো পরিষ্কার।
ভিনিগারে দূর হবে জীবাণু
এক কাপ জলে ৫–৬ ফোঁটা সাদা ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন।
রাবারের উপর স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
এতে ময়লার পাশাপাশি ব্যাকটেরিয়াও অনেকটা নষ্ট হয়।
লেবু ও বেকিং সোডার বিকল্প ব্যবহার
শুধু লেবু ও বেকিং সোডা মিশিয়েও কাপড়ের সাহায্যে রাবার পরিষ্কার করা যায়।
কয়েক মিনিটের মধ্যেই দাগ হালকা হয়ে যাবে এবং দুর্গন্ধও কমবে।
কিছু অতিরিক্ত টিপস
সপ্তাহে অন্তত একবার রাবার পরিষ্কার করুন
পরিষ্কারের পর রাবার শুকনো রাখুন
খুব শক্ত ব্রাশ ব্যবহার করবেন না, এতে রাবার ক্ষতিগ্রস্ত হতে পারে
দীর্ঘদিন ব্যবহার করলে ফ্রিজের দরজার রাবারে কালো দাগ, ছত্রাক ও চিটচিটে ভাব জমে যায়। এতে শুধু দেখতে খারাপই নয়, স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। তবে কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললেই অল্প সময়ের মধ্যে ফ্রিজ ডোরের রাবার ঝকঝকে করে তোলা সম্ভব।













