সকালে খালি পেটে ফলের রস—সেরা সময়: সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে ফলের রস খাওয়া সবচেয়ে উপকারী। এই সময় শরীর ডিটক্স অবস্থায় থাকে, ফলে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সহজে শোষিত হয়। কমলালেবু, আপেল, তরমুজ, ডালিম বা আমলকির রস সকালে খেলে সারাদিন সতেজ থাকা যায়।তবে যাঁদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে, তাঁদের জন্য টক ফলের রস (যেমন লেবু বা কমলালেবু) খালি পেটে না খাওয়াই ভালো।

খাবার খাওয়ার ৩০–৪৫ মিনিট আগে রস পান করুন
খাবারের কিছুটা আগে রস খেলে হজমের ক্ষমতা বাড়ে ও খিদে উদ্রেক হয়। পেঁপে বা আনারসের রস এই ক্ষেত্রে বিশেষ উপকারী। কারণ এগুলিতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে মসৃণ করে।
খাবারের সঙ্গে বা পরে নয়
অনেকে অভ্যাসবশত খাবারের সঙ্গে বা খাবারের পর রস খান, যা একেবারেই ঠিক নয়। ফলের রসে থাকা প্রাকৃতিক চিনি ও এনজাইম খাবারের সঙ্গে মিশে গ্যাস, অম্লতা বা হজমে গণ্ডগোল তৈরি করে। তাই খাবারের সঙ্গে রস পান থেকে বিরত থাকুন।

রাতে ফলের রস নয়
রাতে ঘুমনোর আগে রস খেলে শরীরে বাড়তি চিনি জমে যায় ও হজমে সমস্যা হতে পারে। এছাড়া এটি ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতে জল বা গরম দুধই বেশি উপযুক্ত।

ফলের রস শুধু সুস্বাদুই নয়, এটি শরীরকে পুষ্টি, শক্তি ও সতেজতা দেয়। কিন্তু অনেকেই জানেন না—সঠিক সময়ে ফলের রস না খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। জেনে নিন দিনের কোন সময় ফলের রস খাওয়া সবচেয়ে উপকারী, আর কোন সময়ে একেবারেই নয়।













