রূপোলি পর্দায় একসময় তাঁর উপস্থিতি মানেই ছিল গ্ল্যামার আর হাসির ঝলক। একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর আচমকাই বলিউড থেকে দূরে সরে যান। বিদেশে সংসার, মাতৃত্ব আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যে হারিয়ে যায় তাঁর কেরিয়ার। এখন ফের শিরোনামে অভিনেত্রী— তবে কোনও সিনেমার জন্য নয়, বরং বিবাহবিচ্ছেদ এবং সন্তানদের নিয়ে আইনি লড়াইয়ের কারণে।
![]()
মিস ইন্ডিয়া থেকে বলিউডের জনপ্রিয় মুখ
এই অভিনেত্রী আর কেউ নন, Celina Jaitly। ২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জয়ের পর বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। এরপর ২০০৩ সালে Janasheen ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ।তারপর একে একে No Entry, Golmaal Returns এবং Apna Sapna Money Money-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান।
অভিনয়ের বাইরে সমাজসেবাতেও সক্রিয় ছিলেন
শুধু বাণিজ্যিক ছবিতেই নয়, সমাজ সচেতন বিষয়ভিত্তিক সিনেমাতেও কাজ করেছিলেন সেলিনা। পাশাপাশি LGBTQ অধিকার এবং মানবিক বিভিন্ন ইস্যুতেও সরব ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছিল।
বিয়ের পর বিদেশে নতুন জীবন
২০১১ সালে অস্ট্রিয়ান ব্যবসায়ী Peter Haag-কে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পর ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান তিনি। বিদেশেই শুরু হয় নতুন সংসার জীবন। ২০১২ সালে জন্ম হয় যমজ সন্তান উইনস্টন ও বিরাজের। পরে আরও একজোড়া যমজ সন্তানের মা হন সেলিনা।
![]()
সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী
২০১৭ সালে জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। জন্মের কিছুদিনের মধ্যেই হৃদরোগে মারা যায় তাঁর এক সন্তান শামশের। সেই শোক আজও ভুলতে পারেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বহুবার ছেলেকে স্মরণ করে আবেগঘন পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।
স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
২০২৫ সালের শেষ দিকে আচমকা বিস্ফোরক অভিযোগ আনেন সেলিনা। তাঁর দাবি, স্বামী মানসিক ও পারিবারিক নির্যাতন করেছেন। এমনকি সন্তানদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আদালতে ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের দাবিও জানান অভিনেত্রী।
![]()
সন্তানদের থেকে দূরে থাকার যন্ত্রণা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে অভিনেত্রী জানান, যৌথ অভিভাবকত্বের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, সন্তানদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী।
![]()
এক সময় বলিউডের গ্ল্যামার কুইন হিসেবে পরিচিত ছিলেন এই অভিনেত্রী। বিয়ের পর বিদেশে সংসার পাততেই ধীরে ধীরে হারিয়ে যান পর্দা থেকে। জীবনে আসে একের পর এক ঝড়— সদ্যোজাত সন্তানের মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আর এখন সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা। চিনতে পারলেন অভিনেত্রীকে?








