গরম মানেই আম। আর সেই ভারতীয় আমের মিষ্টি স্বাদ এবার মন জয় করছে আমেরিকানদেরও। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে ভারতের কেশর, আলফনসো ও দশেরি আম। দাম শুনলে চোখ কপালে উঠলেও আমেরিকায় ভারতীয় আমের চাহিদা কিন্তু ক্রমশ বাড়ছেই। অনেকেই বলছেন, এটি শুধুই ফলের ব্যবসা নয়, বরং ‘আম-কূটনীতি’র নতুন অধ্যায়।

সিয়াটল থেকে নর্থ ব্রান্সউইক— সর্বত্র ভারতীয় আমের চাহিদা
Seattle, Lynnwood, Edison এবং North Brunswick-সহ একাধিক মার্কিন শহরে এখন ভারতীয় আম বিক্রি হচ্ছে।শুধু ভারতীয় মুদি দোকানেই নয়, ছোটখাটো আমেরিকান দোকানেও মিলছে এই আম। ফলে ভারতীয় আম এখন ধীরে ধীরে মূলধারার মার্কিন বাজারেও জায়গা করে নিচ্ছে।
কত দামে বিক্রি হচ্ছে ভারতীয় আম?
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪টি ভারতীয় আমের একটি প্যাকেট বিক্রি হচ্ছে প্রায় ২০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১,৯০০ টাকার কাছাকাছি।ভারতে যেখানে এই টাকায় অনেক কেজি আম কেনা সম্ভব, সেখানে আমেরিকায় এত উচ্চমূল্যেও ভারতীয় আমের চাহিদা কমছে না বলেই জানা যাচ্ছে।

ভারতীয় কনসালের উদ্যোগে বাড়ল জনপ্রিয়তা
মার্কিন যুক্তরাষ্ট্রের Seattle-এ নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেল Prakash Gupta সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমে ভারতীয় আমের প্রচার করেছেন।তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছিল যাতে ভারতীয় আম আমেরিকার বড় খুচরো বিপণিগুলিতে পৌঁছতে পারে। সেই প্রচেষ্টার ফলেই এখন Costco-র মতো বড় স্টোরেও ভারতীয় আম বিক্রি শুরু হয়েছে।

কেন এত জনপ্রিয় ভারতীয় আম?
ভারত বিশ্বের বৃহত্তম আম উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট আম উৎপাদনের প্রায় অর্ধেকই আসে ভারত থেকে।বিশেষ করে কেশর, আলফনসো, ল্যাংড়া এবং দশেরির মতো আমের স্বাদ ও সুগন্ধ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে আমেরিকায় প্রথম দফায় কেশর আম পৌঁছেছে। আগামী সপ্তাহগুলিতে আরও বিভিন্ন জাতের আম সেখানে পৌঁছতে পারে বলে জানা যাচ্ছে।
ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ নিয়েও বাড়ছে আলোচনা
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় আম এখন শুধুমাত্র একটি ফল নয়, এটি ভারতের সাংস্কৃতিক পরিচয়েরও অংশ হয়ে উঠছে বিদেশের মাটিতে।ভারতীয় কনসাল জেনারেলও জানিয়েছেন, ভারতে আম মানেই শুধু খাবার নয়, এটি গ্রীষ্মের আবেগ, পারিবারিক স্মৃতি এবং সংস্কৃতির সঙ্গে জড়িত। সেই আবেগই এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আমেরিকাতেও।

ভারতের জনপ্রিয় আম এখন আমেরিকার বাজারেও নজর কাড়ছে। সিয়াটল-সহ একাধিক মার্কিন শহরে ভারতীয় কেশর ও আলফনসো আম বিক্রি হচ্ছে চড়া দামে। ৪টি আমের একটি প্যাকেটের দাম প্রায় ২০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৯০০ টাকার কাছাকাছি। শুধু ভারতীয় দোকানেই নয়, এবার আমেরিকার বড় খুচরো বিপণিতেও জায়গা করে নিচ্ছে ভারতীয় আম।













