বৈশাখের গরমে সন্ধ্যার হালকা বাতাসে জুঁই ফুলের গন্ধ যেন এক আলাদা শান্তি এনে দেয়। কিন্তু অনেকেই অভিযোগ করেন, যতই যত্ন নেওয়া হোক না কেন, জুঁইগাছে কুঁড়ি আসে না বা পাতা হলুদ হয়ে যায়। এই সমস্যার সমাধানেই রয়েছে একটি সহজ ঘরোয়া টিপস, যা আপনার গাছকে করে তুলবে ফুলে ভরপুর।

হলুদ পাতা ও কুঁড়ি না আসার সমস্যার সমাধান
জুঁইগাছের অন্যতম সাধারণ সমস্যা হল পাতা হলুদ হয়ে যাওয়া এবং ফুল না ফোটা। এর মূল কারণ হতে পারে অতিরিক্ত গরম, মাটির পুষ্টির অভাব বা ঠিকমতো ছাঁটাই না করা। তাই নিয়মিত শুকনো ডাল ও ঝরে যাওয়া ফুল কেটে দেওয়া জরুরি।
ছাঁটাই করলেই বাড়বে নতুন কুঁড়ি
শুকিয়ে যাওয়া ফুল বা ডাল কাঁচি দিয়ে কেটে দিলে গাছ নতুন করে শাখা বিস্তার করে। এর ফলে নতুন কুঁড়ি দ্রুত গজায়। পাশাপাশি গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলগা করে দিলে শিকড় ভালোভাবে শ্বাস নিতে পারে।
ঘরোয়া সারেই মিলবে দারুণ ফল
গাছের দ্রুত বৃদ্ধি ও ফুল ফোটাতে ব্যবহার করতে পারেন সহজ একটি ঘরোয়া সার—
১ মগ জল
১ চামচ সরষের খোল
১ মুঠো শুকনো কলার খোসা
১ চামচ হাড়ের গুঁড়ো
এই মিশ্রণটি ৪-৫ দিন ভিজিয়ে রেখে তৈরি করুন পুষ্টিকর তরল সার।

ফাঙ্গিসাইড মিশিয়ে করুন আরও কার্যকর
মিশ্রণটি তৈরি হয়ে গেলে এতে সামান্য ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নিন। এরপর আরও জল মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন। এতে গাছ রোগমুক্ত থাকবে এবং দ্রুত বৃদ্ধি পাবে।
কতদিন পরপর ব্যবহার করবেন?
এই তরল সার প্রতি ১০ দিনে একবার ব্যবহার করলে গাছ সবুজ ও সতেজ থাকবে। খুব দ্রুতই গাছ ভরে উঠবে কুঁড়ি ও সুগন্ধি সাদা ফুলে।

গরমের মরশুমে Jasmine গাছের যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে ঘরোয়া উপায়ে তৈরি একটি সহজ তরল সার ব্যবহার করলেই জুঁইগাছে আসবে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি ও সুগন্ধি ফুল।













