কালিম্পংয়ের অফবিট স্বর্গ! লিংসে থেকে সামথার—ভিড় এড়িয়ে ৫ গোপন পাহাড়ি ঠিকানায় বাজেট ট্রিপ

ভিড় এড়িয়ে কালিম্পংয়ের অফবিট গন্তব্যে ঘুরতে চান? লিংসে, সামথার, পানবুস্তি-সহ ৫টি নিরিবিলি জায়গায় কম খরচে উপভোগ করুন প্রকৃতি। বিস্তারিত জানুন।

দার্জিলিং-কালিম্পং মানেই ভিড়—এই ধারণা বদলাতে শুরু করেছে। পর্যটকদের একাংশ এখন খুঁজছেন নির্জন, প্রকৃতির কাছাকাছি এমন গন্তব্য যেখানে নেই কোলাহল, আছে শুধু পাহাড়, মেঘ আর শান্তি। সেই তালিকায় কালিম্পংয়ের কিছু অজানা জায়গা এখন হয়ে উঠছে নতুন আকর্ষণ।

কালিম্পংয়ের অফবিট স্বর্গ! লিংসে থেকে সামথার—ভিড় এড়িয়ে ৫ গোপন পাহাড়ি ঠিকানায় বাজেট ট্রিপ
তাসিদিং ভিউপয়েন্ট: সূর্যোদয়ের স্বর্গীয় দৃশ্য

তাসিদিং ভিউপয়েন্ট এখনও পর্যটকদের ভিড়ে ঠাসা নয়। কিন্তু এখানকার সূর্যোদয়, মেঘের খেলা ও পাখির কলতান আপনাকে মুগ্ধ করবেই। স্থানীয় হোমস্টেতে থাকলে অর্গানিক খাবারের স্বাদও নিতে পারবেন।

লিংসে: মেঘ-ঢাকা শান্ত গ্রাম জীবনের ছোঁয়া

লিংসে প্রায় ৪৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এক মনোরম গ্রাম। অর্কিড বাগান, এলাচের চাষ ও রঙিন প্রজাপতিতে ভরা এই গ্রামে দু’দিন কাটালেই মিলবে মানসিক প্রশান্তি। কাছেই রয়েছে লেপচা মনাস্ট্রি ও অন্যান্য দর্শনীয় স্থান।

কালিম্পংয়ের অফবিট স্বর্গ! লিংসে থেকে সামথার—ভিড় এড়িয়ে ৫ গোপন পাহাড়ি ঠিকানায় বাজেট ট্রিপ
রংলি-রংলিয়ট: চা বাগান ও কুয়াশার মেলবন্ধন

রংলি-রংলিয়ট গ্রামটি এখনও পর্যটকদের কাছে অজানা। পাহাড়, নদী ও চা বাগানের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই জায়গা প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ। শীত বাদে অন্যান্য সময়ে চা প্রক্রিয়াকরণ দেখার সুযোগও রয়েছে।

পানবুস্তি: জঙ্গলে ঘেরা নির্জন স্বর্গ

পানবুস্তি একেবারেই নিরিবিলি একটি গ্রাম, যেখানে পর্যটকের ভিড় প্রায় নেই। পাখির ডাক, কুয়াশা আর পাহাড়ি পরিবেশে কাটাতে পারেন নিখাদ শান্ত সময়। স্থানীয় খাবারের স্বাদ এই জায়গার অন্যতম আকর্ষণ।

কালিম্পংয়ের অফবিট স্বর্গ! লিংসে থেকে সামথার—ভিড় এড়িয়ে ৫ গোপন পাহাড়ি ঠিকানায় বাজেট ট্রিপ
সামথার প্লাটো: ৩৬০ ডিগ্রিতে কাঞ্চনজঙ্ঘা দর্শন

সামথার একটি বিরল সমতল পাহাড়ি এলাকা। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-র ৩৬০ ডিগ্রি দৃশ্য। পাশাপাশি টাইগার হিল ও নাথুলা পাস-ও দৃশ্যমান। ট্রেকিংপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা।

কালিম্পংয়ের অফবিট স্বর্গ! লিংসে থেকে সামথার—ভিড় এড়িয়ে ৫ গোপন পাহাড়ি ঠিকানায় বাজেট ট্রিপ
ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলি পাহাড় খুঁজছেন? তাহলে কালিম্পং-এর আশপাশের লিংসে, সামথার, পানবুস্তি-সহ ৫টি অফবিট গন্তব্য হতে পারে আপনার পরবর্তী ট্রিপের সেরা পছন্দ। কম খরচে, প্রকৃতির কোলে কাটান শান্ত সময়।

Leave a comment