কেউ ভালোবাসেন টক-মিষ্টি স্বাদ, কেউ আবার ভরসা রাখেন শান্ত ভেষজ ঘ্রাণে। মজার বিষয় হল, সংখ্যাতত্ত্ব বলছে এই পছন্দের নেপথ্যেও কাজ করে জন্মতারিখ। জন্মসংখ্যা অনুযায়ী মানুষের চরিত্র, আবেগ ও স্বভাব যেমন বদলায়, তেমনই বদলে যায় পছন্দের পানীয়ও। তাহলে দেখে নিন, আপনার জন্মতারিখ অনুযায়ী কোন মকটেল হতে পারে আপনার ‘পারফেক্ট ম্যাচ’।
জন্মসংখ্যা ১ — ভার্জিন মোহিতো
যাঁদের জন্ম ১, ১০, ১৯ বা ২৮ তারিখে, তাঁরা সাধারণ অথচ প্রাণবন্ত জিনিস পছন্দ করেন। সূর্য দ্বারা প্রভাবিত এই মানুষদের ব্যক্তিত্ব আত্মবিশ্বাসী ও উদ্যমী।
তাই লেবু, পুদিনা ও সোডা দিয়ে তৈরি Virgin Mojito-র সতেজ স্বাদ তাঁদের মনের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
জন্মসংখ্যা ২ — লিচি স্প্রিটজ
২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্মানো মানুষ সাধারণত সংবেদনশীল ও আবেগপ্রবণ হন। চন্দ্রের প্রভাবে এরা কোমল স্বাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
ফুলের মতো সুবাস আর মিষ্টি স্বাদের Lychee Spritz তাঁদের মনকে মুহূর্তে চাঙ্গা করে তোলে।
জন্মসংখ্যা ৩ — শার্লি টেম্পল
৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্মানো ব্যক্তিরা প্রাণখোলা ও আনন্দপ্রিয় স্বভাবের হন।
উজ্জ্বল চেরি আর মিষ্টি স্বাদের Shirley Temple এই জাতকদের প্রাণবন্ত ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই।
জন্মসংখ্যা ৪ — কিউকাম্বার মিন্ট কুলার
৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মানো মানুষরা বাস্তববাদী ও পরিশ্রমী হন। এরা সাদামাটা কিন্তু প্রশান্তিদায়ক জিনিস পছন্দ করেন।
শসা ও পুদিনা দিয়ে তৈরি রিফ্রেশিং কুলার তাঁদের স্বভাবের মতোই শান্ত ও স্থির অনুভূতি দেয়।
জন্মসংখ্যা ৫ — মার্গারিটা স্টাইল মকটেল
৫, ১৪ বা ২৩ তারিখে জন্মানো ব্যক্তিরা বরাবরই অ্যাডভেঞ্চারপ্রিয়। নতুন স্বাদ ও বৈচিত্র্য তাঁদের খুব টানে।
টক-মিষ্টি স্বাদের Virgin Margarita তাঁদের দুঃসাহসী মনের সঙ্গে দারুণ খাপ খায়।
জন্মসংখ্যা ৬ — স্ট্রবেরি লেমনেড স্প্রিটজার
৬, ১৫ বা ২৪ তারিখে জন্মানো মানুষরা আরামপ্রিয় ও আবেগঘন সম্পর্ক ভালোবাসেন।
তাজা স্ট্রবেরি ও লেমনেডের মিশেলে তৈরি স্প্রিটজার তাঁদের মনের মতোই কোমল ও মিষ্টি অনুভূতি দেয়।
জন্মসংখ্যা ৭ — এল্ডারফ্লাওয়ার ফিজ
৭, ১৬ বা ২৫ তারিখে জন্মানো মানুষরা চিন্তাশীল ও রহস্যময় স্বভাবের হন।
ভেষজ সুবাস ও শান্ত স্বাদের Elderflower Fizz তাঁদের অন্তর্মুখী ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
জন্মসংখ্যা ৮ — ভার্জিন মেরি
৮, ১৭ বা ২৬ তারিখে জন্মানো ব্যক্তিরা দায়িত্বশীল ও বাস্তবমুখী হন। এরা গম্ভীর কিন্তু শক্তিশালী স্বাদের দিকে বেশি ঝোঁকেন।
ঝাঁঝালো ও মশলাদার Virgin Mary তাঁদের ব্যক্তিত্বের মতোই দৃঢ় ও আলাদা।
জন্মসংখ্যা ৯ — হিবিস্কাস জিঞ্জার কুলার
৯, ১৮ বা ২৭ তারিখে জন্মানো মানুষরা আবেগপ্রবণ, সহানুভূতিশীল ও উদার স্বভাবের হন।
গভীর রং ও টক-ঝাঁঝালো স্বাদের Hibiscus Ginger Cooler তাঁদের প্রাণবন্ত ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মতারিখ শুধু ব্যক্তিত্ব নয়, মানুষের পছন্দ-অপছন্দের উপরেও প্রভাব ফেলে। কেউ পছন্দ করেন সতেজ মিন্টি স্বাদ, কেউ আবার ঝাঁঝালো বা ভেষজ ফ্লেভারের ভক্ত। জন্মসংখ্যা অনুযায়ী কোন মকটেল আপনার মনের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই, রইল তারই হদিশ।













