বসন্ত মানেই ঋতু পরিবর্তন, আর এই সময়েই দেখা দেয় বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ, বিশেষ করে চিকেনপক্স। চিকিৎসকদের মতে, শক্তিশালী ইমিউন সিস্টেম থাকলে সংক্রমণের তীব্রতা অনেকটাই কমে। তাই ওষুধের পাশাপাশি ডায়েটে সঠিক পুষ্টিকর খাবার রাখা অত্যন্ত জরুরি।
ভিটামিন-সি সমৃদ্ধ ফল: কমলা, লেবু, আমলকি
চিকিৎসকদের মতে, ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। কমলা, মাল্টা, লেবু ও আমলকিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি ত্বক সুস্থ রাখতে ও কোষের ক্ষয় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
সবুজ শাকসবজি: পালং, মেথি, ব্রকলি
সবুজ পাতাযুক্ত শাকসবজিতে থাকে আয়রন, ফলেট, ভিটামিন-এ ও সি। এগুলো শরীরের ভেতরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে ব্রকলি ও পালং শাক নিয়মিত খেলে সংক্রমণের ঝুঁকি কমে বলে মত বিশেষজ্ঞদের।
পেঁপে ও ডালিম: রক্তশক্তি ও ত্বকের সুরক্ষা
পেঁপেতে থাকা ভিটামিন-এ ও প্রাকৃতিক এনজাইম ত্বককে সুরক্ষিত রাখে, যা পক্সের মতো রোগে গুরুত্বপূর্ণ। ডালিম রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং শরীরকে দুর্বল হতে দেয় না। এই দুই ফল বসন্তকালে বিশেষ উপকারী।
পর্যাপ্ত জল ও ডাবের জল
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, শরীরকে হাইড্রেটেড রাখা সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত জল, ডাবের জল ও হালকা স্যুপ খেলে শরীর দ্রুত সুস্থ হতে পারে। ডিহাইড্রেশন হলে দুর্বলতা বাড়ে এবং সংক্রমণ তীব্র হতে পারে।
সুষম ও হালকা খাদ্যাভ্যাস
অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড এই সময় এড়িয়ে চলা উচিত। সহজপাচ্য, পুষ্টিকর ও ঘরে তৈরি খাবার শরীরের উপর চাপ কমায় এবং ইমিউন সিস্টেমকে কার্যকর রাখে। পর্যাপ্ত বিশ্রামও সমান গুরুত্বপূর্ণ।
আবহাওয়ার পরিবর্তনের সময় পক্সসহ ভাইরাসজনিত রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও ভিটামিনসমৃদ্ধ ফল-সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে বড় ভূমিকা নেয়। জানুন কোন ৫ খাবার নিয়মিত খেলে সংক্রমণের আশঙ্কা কমানো সম্ভব।













