Twinkle Khanna Menopause: ৫০ বছরে পা দিয়েই জীবনের নতুন অধ্যায় নিয়ে খোলাখুলি বললেন বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কল খান্না। সম্প্রতি নিজের কলামে তিনি মেনোপজের অভিজ্ঞতা তুলে ধরেছেন খোলামেলাভাবে। জানালেন, রাতে হঠাৎ ঘাম, গরম লাগা, ত্বকের পরিবর্তন ও হরমোনের ওঠানামায় তিনি নতুনভাবে জীবনকে অনুভব করছেন। এমনকি, এই সময় অক্ষয় কুমারের নিরুদ্বেগ ঘুম নিয়েও মজা করে মন্তব্য করলেন টুইঙ্কল— বিছানায় অক্ষয় ঘুমোচ্ছে, কোনও হুশ নেই…

শরীরের পরিবর্তন নিয়ে সৎ স্বীকারোক্তি টুইঙ্কলের
সদ্য ৫০-এ পা দিয়েছেন টুইঙ্কল খান্না। তাঁর কথায়, মেনোপজ শুরু হওয়ার পর থেকেই শরীরে আসছে নানা পরিবর্তন— “ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কমে যাওয়ায় ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, মাঝে মাঝেই মারাত্মক গরম লাগে, রাতের বেলায় ঘামতে শুরু করি।” এমনকি নিজের শরীরের হালচাল নিয়েও রসিকতা করে বলেন, “চামড়া পাতলা হচ্ছে, আর থুতনির নিচে রোম গজাচ্ছে।”
“অক্ষয়ের ঘুম ভাঙে না…”— মজার টোনে বললেন টুইঙ্কল
টুইঙ্কল খান্না জানান, যখন তিনি এসব সমস্যায় ভুগছেন, তখন অক্ষয় কুমারের কোনও হুঁশই নেই। লেখিকার ভাষায়, “মাথার উপর বাড়ি পড়ুক বা কুকুর চিৎকার করুক, তাও অক্ষয়ের ঘুম ভাঙবে না।” হাস্যরস মিশিয়ে বলেন, “আমার অবস্থা এখন সেই আইআইটি পাশ করা তরুণ-তরুণীদের মতো, যারা ছড়িয়ে রয়েছে সিলিকন ভ্যালিতে।

মেনোপজ নিয়ে পুরুষদের ‘হিংসা’ প্রসঙ্গ
নিজের লেখায় টুইঙ্কল খান্না বলেন, “পুরুষদের খুব হিংসা হয়, কারণ তাঁদের হরমোন কখনও তাঁদের ছেড়ে যায় না। কিন্তু মহিলাদের শরীরে মেনোপজের সময় ঘটে যায় এক বিপুল পরিবর্তন।” তিনি মনে করেন, এই পরিবর্তনগুলো নিয়ে সমাজে আরও খোলাখুলি আলোচনা হওয়া উচিত, যাতে মেয়েরা একে লজ্জা নয়, স্বাভাবিক রূপেই গ্রহণ করতে পারেন।
২৪ বছরের দাম্পত্য, খোলা মনেই হাস্যরস
অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্যের বয়স ২৪ বছর। তাঁদের সম্পর্ক বরাবরই ব্যক্তিগত ও মজায় ভরা। নানা সাক্ষাৎকারে টুইঙ্কল জানিয়েছেন, তাঁরা একে অপরের সঙ্গীই নয়, বরং বন্ধু। তাঁর লেখা বই ও টক শো-তে এই মজাদার সম্পর্কের আভাস বারবার ফুটে উঠেছে।

টুইঙ্কল খান্নার এই খোলামেলা লেখা একদিকে যেমন নারীদের মেনোপজ নিয়ে সচেতন করছে, তেমনি সমাজে ট্যাবু ভাঙার পথও দেখাচ্ছে। তাঁর সরল অথচ সাহসী ভাষায় উঠে এসেছে এক বাস্তব সত্য— নারীদেহের পরিবর্তনই জীবনের পরিণত রূপ।













