হোয়াটসঅ্যাপ মেটা এআই ব্যবহারকারীদের জন্য নতুন Incognito Chat ফিচার চালুর ঘোষণা করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রাইভেট এবং অস্থায়ী কথোপকথন করতে পারবেন, যেখানে চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করা হবে না।
কোম্পির মতে, Private Processing প্রযুক্তির মাধ্যমে মেসেজ এনক্রিপ্টেড থাকবে এবং কথোপকথন শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, Incognito Chat ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে টেম্পোরারি এবং ব্যক্তিগত চ্যাট করতে পারবেন। কোম্পির দাবি, এই বিকল্প বিশেষভাবে তাদের জন্য উপযোগী হবে যারা স্বাস্থ্য, আর্থিক, অফিস বা ব্যক্তিগত বিষয় নিয়ে এআই-এর কাছে প্রশ্ন করতে চান, কিন্তু চ্যাট রেকর্ড সংরক্ষণ করতে চান না।
মেটার মতে, এই মোডে শুরু হওয়া প্রতিটি কথোপকথন আলাদা সেশনের মতো কাজ করবে। চ্যাট শেষ হওয়ার পর মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এবং আগের কথোপকথনের ডেটা ভবিষ্যতে ব্যবহার করা হবে না।
![]()
কোম্পি জানিয়েছে, এই ফিচার তাদের Private Processing প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে এআই রিকোয়েস্ট একটি সুরক্ষিত পরিবেশে প্রসেস করা হবে, যেখানে কথোপকথনের কনটেন্টে Meta বা WhatsApp সরাসরি অ্যাক্সেস করতে পারবে না।
মেটার দাবি অনুযায়ী, প্রসেসিং চলাকালীন ব্যবহারকারীদের মেসেজ এনক্রিপ্টেড থাকবে এবং পরিচয়-সংক্রান্ত তথ্য, যেমন IP অ্যাড্রেস, গোপন রাখা হবে। এছাড়া সেশন শেষ হওয়ার পর কথোপকথনের কোনও রেকর্ড সংরক্ষণ করা হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, Incognito Chat ফিচার সম্পূর্ণভাবে অপশনাল হবে এবং আগামী কয়েক মাসে ধাপে ধাপে WhatsApp ও Meta AI অ্যাপে উপলব্ধ করা হবে।
কোম্পি আরও ইঙ্গিত দিয়েছে যে, তারা “Side Chat” নামে একটি নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের উদ্দেশ্য হল ব্যবহারকারীদের কোনও চলমান চ্যাটের মধ্যেই প্রাইভেট এআই সহায়তা দেওয়া, যাতে চ্যাট কনটেন্ট প্রকাশ না পায়।
হোয়াটসঅ্যাপের দাবি, এই নতুন ফিচারগুলোর মাধ্যমে এআই অভিজ্ঞতায়ও একই privacy-first পদ্ধতি আনা হচ্ছে, যা প্ল্যাটফর্মের end-to-end encryption নীতির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।










