ঘুম থেকে উঠে চোখ ঘষছেন? সাময়িক স্বস্তির আড়ালে লুকিয়ে বড় চোখের ক্ষতি!

ঘুম থেকে উঠে চোখ ঘষছেন? সাময়িক স্বস্তির আড়ালে লুকিয়ে বড় চোখের ক্ষতি!

সকালে ঘুম ভাঙতেই চোখ ঘষা—এ যেন বহু মানুষের দিনের শুরু। মনে হয়, এতে চোখ পরিষ্কার হবে, ঘুমঝিম কাটবে। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কবার্তা বলছে, এই অভ্যাস চোখের জন্য আরামদায়ক নয়, বরং দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

চোখের শুষ্কতা

চক্ষু বিশেষজ্ঞদের মতে, সকালে চোখ ঘষার প্রধান কারণ হল চোখের শুষ্ক হয়ে যাওয়া। সারা রাত চোখের পলক না পড়ায় চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ফলে ঘুম ভাঙার পর চোখে খচখচে ভাব ও অস্বস্তি তৈরি হয়, আর তাতেই চোখ ঘষার প্রবণতা।

সাময়িক আরামের অনুভূতি

চোখ ঘষলে অশ্রু উৎপাদনকারী গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। চোখে জল আসে এবং সাময়িকভাবে আরাম পাওয়া যায়। কিন্তু এই আরাম ক্ষণস্থায়ী—এর আড়ালেই লুকিয়ে থাকে বিপদ।

অ্যালার্জি ও দূষণের প্রভাব

ধুলোবালি, দূষণ ও অ্যালার্জেনের কারণে চোখে চুলকানি তৈরি হয়। বিশেষ করে সকালে এই সমস্যা বেশি দেখা যায়, যা মানুষকে চোখ ঘষতে বাধ্য করে।

চোখ ঘষলে কী কী ক্ষতি হতে পারে?

সংক্রমণের ঝুঁকি

চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। হাতের মাধ্যমে ব্যাকটেরিয়া ও ময়লা চোখে ঢুকে কনজেকটিভাইটিস বা অন্যান্য সংক্রমণ হতে পারে।

কর্নিয়ার ক্ষতি

বারবার চোখ ঘষলে কর্নিয়ার উপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে দৃষ্টি ঝাপসা হওয়া বা দীর্ঘস্থায়ী চোখের সমস্যা তৈরি হতে পারে।

চোখের চারপাশে বয়সের ছাপ

চোখের চারপাশের ত্বক খুবই কোমল। নিয়মিত ঘর্ষণের ফলে সেখানে দ্রুত বলিরেখা ও বয়সের ছাপ দেখা দিতে পারে।

ঘুম ভাঙার পর চোখ ঘষা অনেকের কাছেই স্বাভাবিক অভ্যাস। চোখের অস্বস্তি কাটাতে এটি করা হলেও, চক্ষু বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস সংক্রমণ, কর্নিয়ার ক্ষতি ও দৃষ্টিশক্তির ঝুঁকি বাড়াতে পারে। কেন চোখ ঘষতে ইচ্ছে করে এবং এতে কী ক্ষতি হয়, জানুন বিস্তারিত।

Leave a comment