ভালোবাসার মানুষ কোথায় মিলবে—এই প্রশ্ন প্রায় সবার মনেই থাকে। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া, ডেটিং অ্যাপ কিংবা কর্মস্থল—সবই হয়ে উঠেছে প্রেমের নতুন ঠিকানা। তবে জ্যোতিষশাস্ত্রের মতে, মানুষের রাশিচক্রও বলে দেয় কোথায় তাঁর জীবনের সঙ্গীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
মেষ থেকে বৃষ: ভ্রমণ আর রেস্তরাঁয় প্রেমের শুরু
জ্যোতিষ মতে, মেষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত অ্যাডভেঞ্চারপ্রিয়। পাহাড়, জঙ্গল বা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার সময়ই অনেক সময় তাঁদের জীবনের সঙ্গীর সঙ্গে দেখা হয়ে যায়।
অন্যদিকে বৃষ রাশির মানুষ নতুন অভিজ্ঞতা খুঁজতে ভালোবাসেন। তাই নতুন রেস্তরাঁ, কফি শপ কিংবা ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরেই তাঁদের প্রেমের শুরু হতে পারে।
মিথুন ও কর্কট: বন্ধুত্ব কিংবা ম্যাট্রিমনিয়ালেই মিলতে পারে সঙ্গী
মিথুন রাশির মানুষদের সামাজিক যোগাযোগ বেশ বিস্তৃত হলেও নিজের প্রেমের ক্ষেত্রে তারা অনেক সময় দ্বিধায় ভোগেন। তাই বন্ধুদের মাধ্যমেই অধিকাংশ সময় তাঁদের প্রেমের সূত্রপাত ঘটে।
অন্যদিকে কর্কট রাশির মানুষরা আবেগপ্রবণ এবং সংসারমুখী। অনেক ক্ষেত্রেই ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমেই তাঁরা জীবনসঙ্গী খুঁজে পান।
সিংহ ও কন্যা: পার্টি কিংবা কর্মক্ষেত্রেই গড়ে ওঠে সম্পর্ক
সিংহ রাশির জাতকরা আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত স্বভাবের। তাই পার্টি, সামাজিক অনুষ্ঠান বা জমায়েতেই অনেক সময় তাঁদের মনের মানুষের সঙ্গে পরিচয় হয়।
অন্যদিকে কন্যা রাশির মানুষরা কেরিয়ারমুখী। তাই কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
তুলা ও বৃশ্চিক: শখের জায়গাতেই প্রেমের দেখা
তুলা রাশির মানুষদের মধ্যে শিল্প ও সৃজনশীলতার প্রতি আকর্ষণ থাকে। তাই ওয়ার্কশপ, ডান্স ক্লাস বা অন্য কোনও হবি ক্লাসেই তাঁদের প্রেমের শুরু হওয়ার সম্ভাবনা থাকে।
বৃশ্চিক রাশির মানুষ তুলনামূলকভাবে অন্তর্মুখী। তাই অনেক সময় দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয়।
ধনু, মকর, কুম্ভ ও মীন: ভ্রমণ থেকে বইয়ের ক্যাফে—ভিন্ন ভিন্ন প্রেমের গল্প
ধনু রাশির জাতকরা ভ্রমণপ্রিয়। তাই ভ্রমণের সময়ই তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা বেশি।
মকর রাশির মানুষ জীবন উপভোগ করতে ভালোবাসেন এবং অনেক সময় বার বা পাবে সঙ্গীর সঙ্গে পরিচয় ঘটে।
কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে বইয়ের ক্যাফে বা সাহিত্যঘেঁষা পরিবেশেই প্রেমের শুরু হতে পারে।
আর মীন রাশির জাতকরা শিল্পপ্রেমী হওয়ায় আর্ট গ্যালারি বা সৃজনশীল পরিবেশেই তাঁদের মনের মানুষের দেখা মেলে।
প্রযুক্তির যুগে প্রেমের পথ বদলেছে। কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ আবার ভ্রমণে বা কর্মস্থলে খুঁজে পান মনের মানুষ। জ্যোতিষশাস্ত্র বলছে, কোন রাশির মানুষ কোথায় জীবনসঙ্গীর দেখা পান, তারও রয়েছে আলাদা ইঙ্গিত।













