18 Carat Gold Price: ১৮ ক্যারাট সোনার চুড়ির দাম কত? মেকিং চার্জ, GST সহ পুরো হিসেব এক ঝলকে

18 Carat Gold Price: ১৮ ক্যারাট সোনার চুড়ির দাম কত? মেকিং চার্জ, GST সহ পুরো হিসেব এক ঝলকে

বিয়ের গয়না হোক বা উৎসবের কেনাকাটা—১৮ ক্যারাট সোনার চুড়ির চাহিদা সবসময়ই বেশি। কিন্তু দোকানে ঢোকার আগে যদি খরচের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে বাজেট বিগড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই আজ আমরা হিসেব করে দেখাচ্ছি, ১৮ ক্যারাট সোনার চুড়ি কিনলে আসলে মোট কত টাকা খরচ হতে পারে।

১৮ ক্যারাট সোনার বর্তমান দাম কত

বর্তমানে বাজারে ১৮ ক্যারাট সোনার গড় দাম প্রতি গ্রাম প্রায় ১১,৭৬০ টাকা। সাধারণত মহিলাদের চুড়ি জোড়ায় কেনা হয় এবং ওজন থাকে ২০ গ্রাম থেকে ৪০ গ্রাম পর্যন্ত।

২৫ গ্রাম জোড়া চুড়ি → সোনার দাম প্রায় ২,৯৪,০০০ টাকা

২০ গ্রাম জোড়া চুড়ি → সোনার দাম প্রায় ২,৩৫,২০০ টাকা

এই দামে এখনও কোনও মেকিং চার্জ বা কর যোগ হয়নি।

মেকিং চার্জ কেন এত বেশি

চুড়ি সাধারণত হস্তনির্মিত গয়না হওয়ায় এতে নকশা, খোদাই ও ডিজাইনের কাজ বেশি থাকে। তাই সাধারণ সোনার গয়নার তুলনায় চুড়ির মেকিং চার্জ তুলনামূলকভাবে বেশি নেওয়া হয়।

মেকিং চার্জ কত হতে পারে

বেশিরভাগ জুয়েলারি দোকানে নকশার জটিলতার উপর নির্ভর করে ৮% থেকে ১৮% পর্যন্ত মেকিং চার্জ নেওয়া হয়।

যদি ২৫ গ্রাম চুড়ির জন্য ১২% মেকিং চার্জ ধরা হয়,

তাহলে মেকিং চার্জ হবে প্রায় ৩৫,২৮০ টাকা।

GST ও হলমার্কিং চার্জের হিসেব

ভারতে সোনার গয়নার উপর ৩% GST প্রযোজ্য।

২৫ গ্রাম চুড়ি (সোনা + মেকিং চার্জ মিলিয়ে) GST বাবদ দিতে হবে প্রায় ৯,৮৭৮ টাকা।

এছাড়াও BIS হলমার্কিংয়ের জন্য

প্রতি পিস ৪৫ টাকা,

অর্থাৎ দুই চুড়ির জন্য মোট ৯০ টাকা।

সব মিলিয়ে মোট দাম কত দাঁড়াবে

যদি কেউ ২৫ গ্রাম ওজনের ১৮ ক্যারাট সোনার এক জোড়া চুড়ি ১২% মেকিং চার্জ সহ কেনেন, তাহলে মোট আনুমানিক খরচ হবে—

 ৩,৩৯,১৫৮ টাকা (প্রায়)আর যদি ওজন ২০ গ্রাম করা হয়, তাহলে মোট খরচ কমে দাঁড়াতে পারে

 ২,৭০,০০০ টাকা থেকে ২,৭৫,০০০ টাকার মধ্যে।

১৮ ক্যারাট সোনার চুড়ি কেনার আগে শুধু সোনার দাম জানলেই চলবে না। ওজন অনুযায়ী সোনার মূল্য, তার উপর মেকিং চার্জ, GST এবং হলমার্কিং ফি—সব মিলিয়ে চূড়ান্ত বিল কত দাঁড়াতে পারে, সেই হিসেব জানা জরুরি। এক নজরে দেখে নিন ২০ গ্রাম ও ২৫ গ্রাম চুড়ির সম্ভাব্য মোট খরচ।

Leave a comment