বলিউডের তিন খানের মধ্যে আমির খান বরাবরই আলাদা। কখনও অভিনয়ের পরীক্ষানিরীক্ষা, কখনও ব্যক্তিগত সম্পর্ক—সবেতেই তিনি শিরোনামে। দুইবার বিয়ে, দুইবার ডিভোর্স, একাধিক সম্পর্কের গুঞ্জন এবং তার পাশাপাশি আকাশছোঁয়া সম্পত্তি—সব মিলিয়ে আমির খানের জীবন যেন একেবারে সিনেমার চিত্রনাট্য।
কত সম্পত্তির মালিক আমির খান?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট নেট ওয়ার্থ প্রায় ১৮৬২ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার সাফল্যও এই বিপুল সম্পদের পিছনে বড় ভূমিকা নিয়েছে।
পালি হিলের সমুদ্রমুখী বিলাসবহুল ডুপ্লেক্স
মুম্বইয়ের অভিজাত পালি হিলে আমির খানের একটি সমুদ্রমুখী ডুপ্লেক্স রয়েছে। ৫০০০ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িতে রয়েছে তাঁর ব্যক্তিগত বাসস্থান ও কর্মক্ষেত্র। এই সম্পত্তির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা। পালি হিল এলাকায় অভিনেতার আরও একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়।
বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ
হাউজিং ডটকম সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুনে আমির খান বেলা ভিস্তায় ৯.৭৫ কোটি টাকা দিয়ে ১,০২৭ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন। এর জন্য তিনি প্রায় ৫৮.৫ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দেন। পরবর্তীতে বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্ট মিলিয়ে মোট ২৪টির মধ্যে ১০টি ফ্ল্যাট কিনেছেন অভিনেতা।
পাঁচগনির ফার্মহাউস—নির্জনতার ঠিকানা
শহরের কোলাহল থেকে দূরে, মহারাষ্ট্রের পাঁচগনিতে আমির খানের একটি ফার্মহাউস রয়েছে। ২০১৩ সালে কেনার সময় যার মূল্য ছিল প্রায় ৭ কোটি টাকা। সবুজে ঘেরা এই ফার্মহাউস আমিরের প্রিয় বিশ্রামস্থল বলে পরিচিত।
পৈতৃক সম্পত্তির বড় অংশ
২০১২ সালে উত্তরপ্রদেশের হরদই জেলার শাহাবাদে নিজের কাকাদের কাছ থেকে ২২টি বাড়ি কিনেছিলেন আমির খান। জানা যায়, এই পৈতৃক সম্পত্তি তিনি ভাইবোন—নিখাত, ফারহাত ও ফয়সাল খানের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
দামী গাড়ির সম্ভার
বিলাসবহুল গাড়ির দিক থেকেও আমির খান পিছিয়ে নেই। তাঁর গ্যারাজে রয়েছে—
Rolls-Royce Ghost (৫.২–৭.৯৫ কোটি টাকা)
Mercedes-Benz S600 Guard (প্রায় ১০.৫০ কোটি টাকা)
Bentley Continental Flying Spur (৬.৯৫–৭.৯৫ কোটি টাকা)
Range Rover Vogue (২.৩১–৩.৪১ কোটি টাকা)
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন ও বিপুল সম্পত্তির কারণেও চর্চার কেন্দ্রে। একাধিক সম্পর্ক, দুই স্ত্রীর সঙ্গে সংসার ও ডিভোর্সের পরও সম্পদের নিরিখে তিনি বলিউডের অন্যতম ধনী অভিনেতা। সূত্র অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮৬২ কোটি টাকা।













