Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম

পার্টির মরশুমে মদ কিনছেন? জানুন আইন অনুযায়ী বাড়িতে কতটা অ্যালকোহল রাখা যায়। দিল্লি, পশ্চিমবঙ্গ, ইউপি সহ রাজ্যভিত্তিক মদের আইনি সীমা।

দরজায় কড়া নাড়ছে বড়দিন, তার পরেই নতুন বছরের কাউন্টডাউন। পার্টি মানেই পান-পাত্রে সোনালি তরল, বন্ধুবান্ধবের সঙ্গে জমাটি আড্ডা। কিন্তু আনন্দের মাঝেই ভুলে গেলে চলবে না একটি গুরুত্বপূর্ণ বিষয়—আইন অনুযায়ী বাড়িতে কতটা অ্যালকোহল রাখা বৈধ? নিয়ম না জানলে পার্টির আনন্দ মুহূর্তেই বদলে যেতে পারে আইনি ঝামেলায়।

মদ সংরক্ষণের নিয়ম কেন রাজ্যভেদে আলাদা?

ভারতে অ্যালকোহল সংক্রান্ত সমস্ত আইন রাজ্য সরকারের আওতাধীন। ফলে আবগারি আইন, মদ রাখার সীমা, পরিবহণের নিয়ম ও শাস্তির বিধান রাজ্যভেদে ভিন্ন। কোথাও সামান্য সীমা ছাড়ালেই মোটা জরিমানা, আবার কোথাও ফৌজদারি মামলারও আশঙ্কা থাকে।

Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম
যে রাজ্যগুলিতে মদ সম্পূর্ণ নিষিদ্ধ

দেশের একাধিক রাজ্যে এখনও মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে—

বিহার: ২০১৬ সাল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ

গুজরাত: ১৯৬০ সাল থেকে নিষেধাজ্ঞা, পর্যটক ও এনআরআইদের জন্য বিশেষ পারমিট

নাগাল্যান্ড: ১৯৮৯ সাল থেকে নিষিদ্ধ

মিজোরাম: বর্তমানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

লক্ষদ্বীপ: কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র, যেখানে মদ নিষিদ্ধ (বাঙ্গারাম দ্বীপে পর্যটকদের ছাড়)

এই রাজ্যগুলিতে মদ রাখা বা পান করা সরাসরি অপরাধ।

Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম
আংশিক নিষেধাজ্ঞা ও কড়া নজরদারি

মণিপুরে বহু জেলায় এখনও নিষেধাজ্ঞা কার্যকর। ২০২৩ সালে কিছুটা শিথিলতা এলেও পুরোপুরি নিষেধাজ্ঞা ওঠেনি। যেখানে মদ বৈধ, সেখানেও আবগারি দফতর ঘরে কতটা মদ রাখা যাবে এবং রাজ্যের বাইরে কতটা বহন করা যাবে—সবকিছুর কড়া সীমা বেঁধে দিয়েছে।

Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম
দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার নিয়ম

দিল্লি:

বাড়িতে সর্বোচ্চ ১৮ লিটার মদ (বিয়ার ও ওয়াইনসহ)

২৫ বছরের বেশি বয়সীরা স্পিরিটস রাখতে পারবেন ৯ লিটার পর্যন্ত

রাজধানীর বাইরে বহন করা যাবে সর্বোচ্চ ১ লিটার

উত্তরপ্রদেশ:

বাড়িতে ১.৫ লিটার বিদেশি বা ভারতীয় মদ

৬ লিটার বিয়ার, ২ লিটার ওয়াইন

বেশি রাখতে চাইলে প্রয়োজন L-50 লাইসেন্স

হরিয়ানা:

ভারতীয় ও বিদেশি মদ, বিয়ার ও ওয়াইনের জন্য আলাদা আলাদা সীমা নির্ধারিত

Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম
পশ্চিমবঙ্গ, রাজস্থান ও অন্যান্য রাজ্যের নিয়ম

পশ্চিমবঙ্গ:

২১ বছরের বেশি বয়সীরা ৬ বোতল আইএমএফএল

সর্বোচ্চ ১৮ বোতল বিয়ার

রাজস্থান:

বাড়িতে সর্বোচ্চ ৯ লিটার আইএমএফএল

অন্ধ্রপ্রদেশ:

লাইসেন্স ছাড়াই ৩ বোতল আইএমএফএল, ৬ বোতল বিয়ার

কেরল:

৩ লিটার আইএমএফএল, ৬ লিটার বিয়ার

গোয়া:

তুলনামূলকভাবে অনেক বেশি ছাড়

মধ্যপ্রদেশ:

বার্ষিক ফি দিলে বাড়িতে ১০০ বোতল পর্যন্ত মদ রাখা যায়

Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম
আইনি বয়সসীমাও ভুললে চলবে না

মদ্যপানের ন্যূনতম বয়সও রাজ্যভেদে আলাদা—

১৮ বছর: গোয়া, হিমাচল, রাজস্থান, সিকিম

২১ বছর: পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ

২৩ বছর: কেরল

২৫ বছর: দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র

(মহারাষ্ট্রে ২১ বছর থেকেই বিয়ার পান বৈধ)

Alcohol At Home: ‘বেয়ারা চালাও ফোয়ারা!’ পার্টির আগে সাবধান—আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়? জানুন রাজ্যভিত্তিক নিয়ম
বড়দিন ও নতুন বছরের পার্টি মরশুমে অনেকেই আগেভাগে অ্যালকোহল কিনে রাখছেন। কিন্তু আইন অনুযায়ী বাড়িতে কতটা মদ রাখা যায়, তা জানেন কি? রাজ্যভেদে আবগারি আইনে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া রয়েছে। সেই সীমা ছাড়ালেই জরিমানা থেকে জেল—দু’য়েরই ঝুঁকি।

 

Leave a comment