গরমেও থামবে না চুলের বৃদ্ধি! ক্যাস্টর অয়েলের সঙ্গে এই উপাদান মিশোলেই কমবে কেশপাত

গরমে চুল পড়া ও খুশকির সমস্যায় ভুগছেন? ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল, আমন্ড বা টি-ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে মিলতে পারে দ্রুত সমাধান। বিস্তারিত জানুন।

গ্রীষ্মের দাপটে শুধু ত্বকই নয়, ক্ষতিগ্রস্ত হয় চুলও। ঘাম, ধুলোবালি ও স্ক্যাল্পে সংক্রমণের কারণে খুশকি এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এই সমস্যার সমাধানে অনেকেই ভরসা রাখেন ক্যাস্টর অয়েলের উপর। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই তেল সরাসরি ব্যবহার না করে সঠিক উপাদানের সঙ্গে মিশিয়ে লাগালেই মিলবে সর্বোচ্চ উপকার।

কেন ক্যাস্টর অয়েল এত কার্যকর

ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এর ফলে চুলের বৃদ্ধিও দ্রুত হয়। তবে এই তেল অত্যন্ত ঘন ও চটচটে হওয়ায় একা ব্যবহার করলে স্ক্যাল্পে অস্বস্তি তৈরি হতে পারে। তাই হালকা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়।

নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার

নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড চুলের প্রোটিন ক্ষয় কমাতে সাহায্য করে। ৩০ শতাংশ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৭০ শতাংশ নারকেল তেল মিশিয়ে লাগালে চুল মজবুত হয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পায়।

আমন্ড অয়েল চুলকে দেয় পুষ্টি

আমন্ড অয়েলে থাকা ভিটামিন–ই ও ম্যাগনেসিয়াম চুলের গোড়াকে ভেতর থেকে শক্তিশালী করে। ক্যাস্টর অয়েলের সঙ্গে এই তেল মিশিয়ে ব্যবহার করলে চুলের ডগা ফাটাকমে এবং চুল আরও মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে।

জোজোবা অয়েল স্ক্যাল্পের ভারসাম্য বজায় রাখে

যাঁদের স্ক্যাল্প তৈলাক্ত কিন্তু চুল রুক্ষ, তাঁদের জন্য জোজোবা অয়েল অত্যন্ত উপকারী। এটি মাথার ত্বকের স্বাভাবিক তেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং চুলের রুক্ষতা কমায়।

টি-ট্রি অয়েল দূর করে খুশকি

গরমে ঘাম ও আর্দ্রতার কারণে মাথার ত্বকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে খুশকি ও চুলকানির সমস্যা দ্রুত কমে।

অ্যালোভেরা জেল দিয়ে হেয়ার মাস্ক

ক্যাস্টর অয়েলের সঙ্গে তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করা যায়। এটি স্ক্যাল্পকে ঠান্ডা রাখে এবং চুলে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে।

ব্যবহারের সঠিক নিয়ম

বিশেষজ্ঞদের মতে, গরমকালে সপ্তাহে এক থেকে দুইবার তেল ব্যবহার করাই যথেষ্ট। তেল হালকা গরম করে মাথায় মালিশ করলে তা দ্রুত স্ক্যাল্পে পৌঁছায়। তবে সারারাত তেল রেখে দেওয়া উচিত নয়। স্নানের প্রায় আধঘণ্টা আগে তেল লাগিয়ে পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলাই সবচেয়ে ভালো।

চড়া রোদ, ঘাম ও দূষণের কারণে গরমকালে চুল পড়ার সমস্যা বাড়ে। বিশেষজ্ঞদের মতে, রেড়ির তেল বা ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। তবে সরাসরি ব্যবহার না করে অন্য তেলের সঙ্গে মিশিয়ে লাগালে উপকার বেশি পাওয়া যায়।

Leave a comment