কলকাতার কাছে রায়চক ফোর্টে স্বল্প খরচে স্নিগ্ধ ডে ট্রিপ, নদীপাড়ে নির্জনতা

কলকাতা থেকে মাত্র ৫৫ কিমি দূরের রায়চক ফোর্টে ডে ট্রিপে উপভোগ করুন গঙ্গার পাড়ের শান্ত পরিবেশ, ইতিহাসের ছোঁয়া ও অ্যাডভেঞ্চার। শীতের দিনে ঘোরার আদর্শ জায়গা।

রায়চক ফোর্ট ডে ট্রিপ: কলকাতার খুব কাছেই অবস্থিত রায়চক ফোর্ট শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার অন্যতম জনপ্রিয় স্থান। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের উপকণ্ঠে থাকা এই ঐতিহাসিক দুর্গটি শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে। রবিবার বা সপ্তাহের যেকোনও ছুটির দিনে সকালে বেরিয়ে সন্ধের আগেই ফিরে আসা যায়। গঙ্গার পাড়ের শান্তি, ইতিহাসের ছোঁয়া এবং নানা রকম অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

কলকাতার কাছে রায়চক ফোর্টে স্বল্প খরচে স্নিগ্ধ ডে ট্রিপ, নদীপাড়ে নির্জনতা

ইতিহাস আর নৈসর্গিক সৌন্দর্যের যুগলবন্দি

রায়চক ফোর্টের অন্যতম আকর্ষণ এর সমৃদ্ধ ইতিহাস ও নদীপারের অপূর্ব সৌন্দর্য। ১৭৮৩ সালে জলদস্যুদের হামলা ঠেকাতে এই দুর্গ নির্মাণ করা হয়েছিল। কালের হাত ধরে আজও দুর্গের দেওয়ালগুলি পুরনো দিনের কাহিনি তুলে ধরে।স্বাধীনতার পরে একসময় এই দুর্গ ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল, পরে সংস্কার করে এটিকে বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হয়। দুর্গ ঘুরে দেখতে গেলে আজও ইতিহাসের স্থির দলিল চোখে পড়ে।

কলকাতার কাছে রায়চক ফোর্টে স্বল্প খরচে স্নিগ্ধ ডে ট্রিপ, নদীপাড়ে নির্জনতা

কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটারের পথ

ডায়মন্ড হারবারের কাছে অবস্থিত ছোট কিন্তু অত্যন্ত মনোরম জনপদ রায়চক। কলকাতা থেকে রওনা দিলে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়।এত কম দূরত্ব আর সহজ যোগাযোগব্যবস্থার জন্যই এটি ডে ট্রিপের জন্য আদর্শ। সকালে বেরিয়ে সন্ধ্যায় ঘরে ফেরাটা খুবই স্বচ্ছন্দ।

গঙ্গার পাড়ে স্নিগ্ধ শান্ত পরিবেশ

রায়চকের সবচেয়ে বড় পরিচয়—এখানকার শান্ত, নীরব, স্নিগ্ধ নদীতীর। হুগলি নদীর পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে সারাদিন কাটিয়ে দেয়া যায়।শহরের কোলাহল থেকে দূরে কিছুটা নির্জনতা খুঁজতে আসা মানুষের কাছে এটি দারুণ জায়গা। নদীর হাওয়া আর ঢেউয়ের শব্দ মনকে শান্ত করে।

কলকাতার কাছে রায়চক ফোর্টে স্বল্প খরচে স্নিগ্ধ ডে ট্রিপ, নদীপাড়ে নির্জনতা

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ

যাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে, তাদের জন্যও রায়চক যথেষ্ট উপযোগী। এখানে লঞ্চে চেপে গঙ্গার বুকে ঘুরতে পারেন।এছাড়া চাইলে জেটির মাধ্যমে গঙ্গা পার হয়ে পূর্ব মেদিনীপুরেও পৌঁছনো যায়। এই অভিজ্ঞতা অনেক পর্যটকের কাছেই বিশেষ প্রিয়।

কলকাতার কাছে রায়চক ফোর্টে স্বল্প খরচে স্নিগ্ধ ডে ট্রিপ, নদীপাড়ে নির্জনতা

কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরের রায়চক ফোর্ট শীতের দিনে ডে ট্রিপের অন্যতম আদর্শ জায়গা। গঙ্গার তীরের শান্ত পরিবেশ, ইতিহাসঘেরা দুর্গ এবং নানা অ্যাডভেঞ্চার কার্যকলাপ—সব মিলিয়ে পরিবার-বন্ধুদের সঙ্গে দিন কাটানোর জন্য এটি উপযুক্ত। কম খরচে আরামে পুরো দিন উপভোগ করা যায়।

 

Leave a comment