FASTag Annual Pass: বছরে ৩,০৭৫ টাকায় ২০০ বার টোল পার! কারা পাবেন এই সুবিধা, কোথায় চলবে, আবেদন করবেন কীভাবে?

FASTag Annual Pass-এর দাম ৩,০৭৫ টাকা। কারা পাবেন, ২০০টি টোল ক্রসিং কীভাবে গণনা হবে, কোথায় ব্যবহার করা যাবে এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত।

জাতীয় সড়কে নিয়মিত গাড়ি নিয়ে যাতায়াত করেন? প্রতিবার টোল দেওয়ার ঝক্কি কমাতে FASTag Annual Pass হতে পারে আপনার কাজে লাগার মতো একটি বিকল্প। একবার নির্দিষ্ট টাকা দিয়ে এই পাস চালু করলে যোগ্য গাড়ির মালিকরা অংশগ্রহণকারী টোল প্লাজায় বারবার আলাদা টোল পেমেন্ট না করেই যাতায়াত করতে পারবেন। তবে এই সুবিধা পেতে রয়েছে বেশ কিছু শর্ত।

FASTag Annual Pass-এর দাম কত?

২০২৬-২৭ অর্থবর্ষে FASTag Annual Pass-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,০৭৫ টাকা। পাসটি অ্যাক্টিভ হওয়ার দিন থেকে সর্বোচ্চ ১২ মাস অথবা ২০০টি বৈধ টোল ক্রসিং পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, এই দুইয়ের মধ্যে যেটি আগে শেষ হবে, সেখানেই Annual Pass-এর সুবিধা শেষ হয়ে যাবে।

কারা এই পাসের জন্য আবেদন করতে পারবেন?

এই সুবিধা মূলত অ-বাণিজ্যিক ব্যক্তিগত গাড়ি, জিপ ও ভ্যানের জন্য। আবেদনকারী গাড়ির বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা RC থাকতে হবে। পাশাপাশি গাড়ির উইন্ডশিল্ডে সঠিকভাবে লাগানো একটি সক্রিয় FASTag থাকা জরুরি।FASTag-টি অবশ্যই আবেদন করার সময় দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। শুধুমাত্র চ্যাসিস নম্বরের ভিত্তিতে FASTag রেজিস্টার করা থাকলে আগেসেটিকে চূড়ান্ত রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আপডেট করতে হবে।

কোন FASTag Annual Pass-এর জন্য অযোগ্য?

Blacklisted বা Hotlisted FASTag দিয়ে এই সুবিধা পাওয়া যাবে না। সঠিকভাবে গাড়িতে লাগানো নেই এমন FASTag-ও যোগ্য নয়। এছাড়া বর্তমানে Paytm FASTag এই Annual Pass সুবিধার আওতায় নেই বলে জানানো হয়েছে।মনে রাখতে হবে, Annual Pass কোনওভাবেই এক গাড়ি থেকে অন্য গাড়িতে স্থানান্তর করা যাবে না। এটি নির্দিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে যুক্ত থাকে।

কোথায় ব্যবহার করা যাবে এই পাস?

FASTag Annual Pass মূলত NHAI পরিচালিত নির্দিষ্ট টোল প্লাজায় ব্যবহার করা যাবে। জাতীয় সড়ক ও জাতীয় এক্সপ্রেসওয়ের প্রায় ১,১৫০টি টোল প্লাজা এই সুবিধার আওতায় রয়েছে বলে জানানো হয়েছে।তবে রাজ্য সরকার, পুরসভা বা বেসরকারি সংস্থার পরিচালিত এবং NHAI-এর আওতার বাইরে থাকা টোল প্লাজায় এই পাস স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। তাই যাত্রার আগে Rajmargyatra অ্যাপের Eligible Toll Plazas বিভাগে সংশ্লিষ্ট টোল প্লাজা এই সুবিধার আওতায় রয়েছে কি না দেখে নেওয়া ভালো।

২০০টি ক্রসিং কীভাবে গণনা হবে?

সাধারণ টোল ব্যবস্থায় একবার একদিকে টোল প্লাজা পার হওয়াকে একটি ক্রসিং হিসেবে ধরা হবে। ফলে কোনও জায়গায় যাওয়া এবং ফিরে আসার ক্ষেত্রে সাধারণত দুটি ক্রসিং গণনা হতে পারে।অন্যদিকে, Closed Tolling System-এ বৈধ Entry এবং Exit-এর একটি সম্পূর্ণ জুটিকে একটি ক্রসিং হিসেবে গণনা করা হবে।

কীভাবে FASTag Annual Pass-এর জন্য আবেদন করবেন?

Annual Pass নেওয়ার প্রক্রিয়াটি অনলাইনেই করা যায়। এর জন্য—

প্রথমে Rajmargyatra অ্যাপ ডাউনলোড বা আপডেট করুন।

মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে সাইন-ইন করুন।

এরপর Annual Pass বিভাগে গিয়ে Add বা Book Pass অপশন বেছে নিন।

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন।

স্ক্রিনে দেখানো গাড়ি ও FASTag-এর তথ্য যাচাই করুন।

নিয়ম ও শর্তাবলীতে সম্মতি দিন।

ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ৩,০৭৫ টাকা জমা করুন।

যাচাই ও পেমেন্ট সফল হলে সাধারণত প্রায় দুই ঘণ্টার মধ্যে আপনার বিদ্যমান FASTag-এ Annual Pass সক্রিয় হয়ে যেতে পারে। NHAI-এর নির্দিষ্ট Annual Pass অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এই সুবিধা নেওয়ার ব্যবস্থা রয়েছে।

পাসের মেয়াদ শেষ হলে কী হবে?

১২ মাস পূর্ণ হয়ে গেলে অথবা ২০০টি বৈধ ক্রসিং শেষ হয়ে গেলে Annual Pass-এর সুবিধা বন্ধ হয়ে যাবে। অব্যবহৃত ক্রসিং পরবর্তী মেয়াদে যোগ হবে না এবং তার জন্য কোনও টাকা ফেরতও পাওয়া যাবে না।তবে Annual Pass শেষ হলেও আপনার FASTag নিষ্ক্রিয় হবে না। এরপর থেকে আগের নিয়মেই প্রতিটি টোলের টাকা FASTag-এর সঙ্গে যুক্ত ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। যোগ্যতা থাকলে পরবর্তী সময়ে নতুন Annual Pass নেওয়া যাবে।

Annual Pass বনাম Local Pass—ফারাক কোথায়?

দুই ধরনের পাসকে এক করে দেখলে চলবে না। FASTag Annual Pass নির্দিষ্ট যোগ্য ব্যক্তিগত গাড়ির জন্য এবং অংশগ্রহণকারী একাধিক টোল প্লাজায় ব্যবহারের সুবিধা দেয়।অন্যদিকে, Local Pass মূলত নির্দিষ্ট টোল প্লাজার আশপাশের যোগ্য স্থানীয় বাসিন্দাদের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে নির্দিষ্ট টোল প্লাজায় মাসিক ভিত্তিতে সীমাহীন যাতায়াতের সুবিধা পাওয়া যেতে পারে।

বারবার হাইওয়েতে যাতায়াত করেন? তাহলে FASTag Annual Pass আপনার জন্য সাশ্রয়ী হতে পারে। ২০২৬-২৭ অর্থবর্ষে ৩,০৭৫ টাকা দিয়ে এই পাস নিলে ১২ মাস অথবা সর্বোচ্চ ২০০টি বৈধ টোল ক্রসিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট যোগ্য ব্যক্তিগত গাড়ির জন্য প্রযোজ্য। জেনে নিন যোগ্যতা, ব্যবহারযোগ্য টোল প্লাজা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নিয়ম।

Leave a comment