Long Lasting Makeup Tips: গরমেও ঘণ্টার পর ঘণ্টা থাকবে কনের সাজ! উজ্জ্বলতা বাড়াতে মেকআপ শিল্পীর ৫ সহজ ঘরোয়া টিপস

গরমে কনের মেকআপ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? মেকআপ শিল্পীর দেওয়া ৫ সহজ ঘরোয়া কৌশলে ১০-১২ ঘণ্টা পর্যন্ত সতেজ থাকবে ব্রাইডাল মেকআপ। জানুন বিস্তারিত।

বিয়ের দিন প্রতিটি কনেই চান তাঁর সাজ যেন সারাদিন একইরকম সুন্দর থাকে। কিন্তু গরমের মরশুমে অতিরিক্ত ঘাম ও আর্দ্রতার কারণে মেকআপ নষ্ট হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। তাই শুধু দামি প্রসাধনী নয়, সঠিক স্কিন কেয়ার ও কিছু বিশেষ কৌশলই হতে পারে দীর্ঘস্থায়ী মেকআপের আসল রহস্য।

Long Lasting Makeup Tips: গরমেও ঘণ্টার পর ঘণ্টা থাকবে কনের সাজ! উজ্জ্বলতা বাড়াতে মেকআপ শিল্পীর ৫ সহজ ঘরোয়া টিপস
শরীরকে ভিতর থেকে হাইড্রেটেড রাখা জরুরি

মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে শুধু বাইরের যত্ন নিলেই হবে না, শরীরকেও রাখতে হবে ঠান্ডা ও হাইড্রেটেড।

বিশেষজ্ঞদের মতে, দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ডাবের জল, লেবুর শরবত ও ফলের রস নিয়মিত খেলে শরীরে জলের ঘাটতি কমে। এতে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে এবং অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতাও কমে যায়।

মেকআপের আগে ত্বক ভালভাবে পরিষ্কার করুন

গরমে ত্বকে ঘাম, ধুলো ও অতিরিক্ত তেল জমে যায়। এই অবস্থায় সরাসরি মেকআপ করলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

তাই মেকআপ শুরুর আগে ফেসওয়াশ বা ক্লিনজিং ওয়াইপ দিয়ে মুখ ভালভাবে পরিষ্কার করা খুবই প্রয়োজন। এতে ত্বক ফ্রেশ থাকে এবং মেকআপও ত্বকের উপর সুন্দরভাবে বসে।

Long Lasting Makeup Tips: গরমেও ঘণ্টার পর ঘণ্টা থাকবে কনের সাজ! উজ্জ্বলতা বাড়াতে মেকআপ শিল্পীর ৫ সহজ ঘরোয়া টিপস
গোলাপ জল হতে পারে প্রাকৃতিক টোনার

ক্লিনজিংয়ের পর টোনার ব্যবহার করলে ত্বকের রোমকূপ সংকুচিত হয় এবং মেকআপ দীর্ঘক্ষণ টিকে থাকে।

যদি কেমিক্যাল টোনার ব্যবহার করতে না চান, তাহলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। এটি ত্বককে সতেজ রাখার পাশাপাশি গরমে স্কিনকে ঠান্ডাও রাখে।

বরফ ও সঠিক ময়েশ্চারাইজার মেকআপের গোপন অস্ত্র

মেকআপ করার আগে দু-তিন মিনিট মুখে হালকা করে বরফ ঘষলে ত্বকের তাপমাত্রা কমে এবং ঘাম নিয়ন্ত্রণে থাকে।

এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তৈলাক্ত ত্বকের জন্য জেল-বেসড এবং শুষ্ক ত্বকের জন্য ক্রিম-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করলে মেকআপ আরও মসৃণ দেখায়।

Long Lasting Makeup Tips: গরমেও ঘণ্টার পর ঘণ্টা থাকবে কনের সাজ! উজ্জ্বলতা বাড়াতে মেকআপ শিল্পীর ৫ সহজ ঘরোয়া টিপস
প্রাইমার ও সেটিং স্প্রেই দীর্ঘস্থায়ী মেকআপের চাবিকাঠি

গরমে মেকআপ টিকিয়ে রাখার জন্য ভাল মানের প্রাইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের উপর একটি মসৃণ স্তর তৈরি করে, যার ফলে ফাউন্ডেশন দীর্ঘক্ষণ ঠিক থাকে।

এরপর নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করে লুজ পাউডার বা কমপ্যাক্ট দিয়ে সেট করে নিতে হবে। বর্তমানে অনেক মেকআপ শিল্পী ‘ম্যাজিক ড্রপ’-এর মতো বিশেষ প্রোডাক্টও ব্যবহার করছেন, যা গরমে মেকআপ টিকিয়ে রাখতে সাহায্য করে।

সবশেষে অবশ্যই ব্যবহার করতে হবে সেটিং স্প্রে বা মেকআপ ফিক্সার। এতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত মেকআপ সতেজ ও সুন্দর থাকতে পারে।

হাইলাইটার ও ব্লাশার ব্যবহারেও চাই ভারসাম্য

অতিরিক্ত মেকআপ গরমে দ্রুত গলে যেতে পারে। তাই হালকা ও পরিমিত ব্লাশার এবং হাইলাইটার ব্যবহার করাই ভালো।

এতে মুখের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে এবং মেকআপও অনেক বেশি এলিগ্যান্ট দেখায়।

Long Lasting Makeup Tips: গরমেও ঘণ্টার পর ঘণ্টা থাকবে কনের সাজ! উজ্জ্বলতা বাড়াতে মেকআপ শিল্পীর ৫ সহজ ঘরোয়া টিপস
গ্রীষ্মের দাবদাহে ঘাম, আর্দ্রতা ও রোদে নষ্ট হয়ে যায় অনেক কনের মেকআপ। তবে কিছু সহজ ঘরোয়া কৌশল মেনে চললে গরমেও দীর্ঘক্ষণ সতেজ ও নিখুঁত থাকবে সাজ। কীভাবে? সেই পরামর্শই দিলেন মেকআপ শিল্পী রমা ঘোষ।

Leave a comment