জলের ট্যাঙ্কের ঢাকনা খুলতেই যদি চোখে পড়ে সবুজ শ্যাওলার আস্তরণ, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ অপরিষ্কার ট্যাঙ্কের জল সরাসরি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। সামান্য কয়েকটি ঘরোয়া উপাদান আর পুরনো দিনের কিছু টোটকাতেই ট্যাঙ্কের জল রাখা সম্ভব একেবারে টলটলে পরিষ্কার।
![]()
কেন ট্যাঙ্কে দ্রুত শ্যাওলা জমে?
গরম ও বর্ষাকালে ট্যাঙ্কে শ্যাওলা জমার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে ভিতরে আর্দ্রতা ও সূর্যের আলো মিলে তৈরি হয় সবুজ ছত্রাক।এই শ্যাওলা শুধু ট্যাঙ্ক নোংরা করে না, জলের গুণমানও নষ্ট করে দেয়। ফলে সেই জল ব্যবহার করলে পেটের সংক্রমণ বা ত্বকের সমস্যাও হতে পারে।
পুরনো দিনের টোটকা এখনো কার্যকর
আগেকার দিনে গ্রামের কুয়োর জল পরিষ্কার রাখতে বিশেষ ধরনের গাছের ডাল বা কাঠ ব্যবহার করা হত। প্রবীণদের মতে, এই প্রাকৃতিক পদ্ধতিতে জলে সহজে শ্যাওলা জন্মাত না।আজও অনেকেই দাবি করেন, জাম্ভালা গাছের ছাল বা বেগুনি কাঠ জলের ট্যাঙ্কে রেখে দিলে শ্যাওলা ও ছত্রাকের বৃদ্ধি অনেকটাই কমে যায়। বিশেষ করে যারা রাসায়নিক ব্যবহার এড়াতে চান, তাঁদের কাছে এই পদ্ধতি বেশ জনপ্রিয়।
![]()
ট্যাঙ্ক পরিষ্কারের সহজ ঘরোয়া উপায়
যদি ট্যাঙ্কে ইতিমধ্যেই অনেক বেশি শ্যাওলা জমে যায়, তাহলে প্রথমে পুরো জল ফেলে দিতে হবে।এরপর ট্যাঙ্কের ভিতরে বেকিং সোডা, ভিনিগার এবং সামান্য ডিটারজেন্ট মিশিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে। একটি লম্বা লাঠির মাথায় চটের বস্তা বেঁধে ঘষলে জমে থাকা পুরনো ময়লাও সহজে উঠে যায়।
ময়দার ছোট্ট টোটকায় মিলবে বড় উপকার!
ট্যাঙ্ক পরিষ্কার করার পর ৩ থেকে ৪ বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর নতুন জল ভরার সময় ২ থেকে ৩ চামচ ময়দা মিশিয়ে দিলে শ্যাওলা দ্রুত জন্মাতে পারে না বলে অনেকের মত।এই সহজ উপায়ে ট্যাঙ্ক দীর্ঘদিন পরিষ্কার রাখা সম্ভব হতে পারে। পাশাপাশি ঘন ঘন ট্যাঙ্ক ধোয়ার ঝামেলাও কমে।
![]()
শুধু টোটকা নয়, নিয়মিত পরিষ্কারও জরুরি
বিশেষজ্ঞদের মতে, শুধু ঘরোয়া পদ্ধতির উপর নির্ভর করলেই হবে না। নির্দিষ্ট সময় অন্তর ট্যাঙ্ক পরিষ্কার করা অত্যন্ত জরুরি।বিশেষ করে গরমকালে অন্তত ২ থেকে ৩ মাস অন্তর ট্যাঙ্ক পরিষ্কার করলে জল অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর থাকে।
![]()
বাড়ির জলের ট্যাঙ্কে শ্যাওলা ও সবুজ ছত্রাক জমা এখন বড় সমস্যা। তবে রাসায়নিক ছাড়াই কিছু ঘরোয়া উপায়ে সহজে এই সমস্যা কমানো সম্ভব। বিশেষ কিছু কাঠের টুকরো, বেকিং সোডা ও ভিনিগারের সাহায্যে ট্যাঙ্ক পরিষ্কার রাখার সহজ পদ্ধতি জানালেন বিশেষজ্ঞরা।













