৫০MP ট্রিপল ক্যামেরা ও Snapdragon 8 Gen 5-এর জোরে ভারতের বাজারে Motorola Signature, শুরু দাম ৫৯,৯৯৯ টাকা

Motorola Signature ভারতে লঞ্চ হল Snapdragon 8 Gen 5 প্রসেসর, ৫০MP ট্রিপল ক্যামেরা ও ৭ বছরের আপডেট প্রতিশ্রুতি সহ। জানুন দাম, ফিচার ও বিক্রির তারিখ।

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে নতুন ফোন লঞ্চ করল Motorola। সংস্থার ‘Edge’ সিরিজের উপরে রাখা এই নতুন Motorola Signature মডেলটি প্রথমবার সামনে আসে CES 2026-এ। এবার ভারতীয় গ্রাহকদের জন্য উন্নত হার্ডওয়্যার ও আকর্ষণীয় ফিচার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাজারে এল এই ফোন।

Motorola Signature-এর দাম ও বিক্রির তারিখ

ভারতে Motorola Signature পাওয়া যাবে মোট তিনটি ভ্যারিয়েন্টে।

১২GB RAM + ২৫৬GB স্টোরেজ: ₹৫৯,৯৯৯

১৬GB RAM + ৫১২GB স্টোরেজ: ₹৬৪,৯৯৯

১৬GB RAM + ১TB স্টোরেজ: ₹৬৯,৯৯৯

আগামী ৩০ জানুয়ারি থেকে অনলাইন ও অফলাইন—দু’জায়গাতেই ফোনটি বিক্রি শুরু হবে।

ডিসপ্লে ও ডিজাইন

Motorola Signature-এ রয়েছে ৬.৮ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫Hz। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ সুরক্ষা থাকায় স্ক্র্যাচ ও পড়ে যাওয়ার ভয় অনেকটাই কম।মাত্র ৬.৯৯ মিমি পুরু ও ১৮৬ গ্রাম ওজনের এই ফোনে রয়েছে IP68 ও IP69 রেটিং, সঙ্গে MIL-STD মিলিটারি গ্রেড প্রোটেকশন।

পারফরম্যান্স ও সফটওয়্যার

ফোনটির শক্তির উৎস Snapdragon 8 Gen 5 চিপসেট। সঙ্গে সর্বোচ্চ ১৬GB RAM ও ১TB UFS 4.1 স্টোরেজ।

বক্স থেকে বেরোনোর সময়ই মিলবে Android 16, আর সবচেয়ে বড় চমক—৭ বছরের সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি।

ক্যামেরা ও ব্যাটারি

Motorola Signature-এ রয়েছে ৫০MP ট্রিপল ক্যামেরা সেটআপ—

৫০MP Sony মেইন সেন্সর

৫০MP Samsung আল্ট্রা-ওয়াইড লেন্স

৫০MP Sony 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স

ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ৫২০০mAh, যা সাপোর্ট করে ৯০W ফাস্ট ওয়্যার্ড ও ৫০W ওয়্যারলেস চার্জিং। ভালো খবর, চার্জারটি বক্সেই দেওয়া হচ্ছে।

প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে বড় চমক দিল Motorola। অত্যাধুনিক ডিজাইন, শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর, ৫০MP ট্রিপল ক্যামেরা ও দীর্ঘ সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি নিয়ে ভারতে লঞ্চ হল Motorola Signature। জানুন দাম, স্পেসিফিকেশন ও কেন এই ফোন নজর কাড়ছে।

Leave a comment