আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। ফলে নতুন করে বিদেশি পেস বোলার খোঁজার চাপে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। এই পরিস্থিতিতে বদলি হিসেবে উঠে এসেছে এক চমকপ্রদ নাম—মার্কো জেনসেনের যমজ ভাই ডুয়ান জেনসেন।
কেন ছাড়তে হল মুস্তাফিজুর রহমানকে
সাম্প্রতিক আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই স্পষ্ট নির্দেশ দেয় যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান IPL ২০২৬-এ অংশ নিতে পারবেন না। শনিবার বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়ে দেন, প্রয়োজনে কেকেআর বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে।
৯.২০ কোটির বিনিয়োগেই জল ঢাল
উল্লেখযোগ্যভাবে, কেকেআর মুস্তাফিজুর রহমানকে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত IPL ২০২৬ নিলামে ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছিল। বাঁ-হাতি এই পেসারকে ঘিরে বড় পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হল না।
বদলি খোঁজে কেকেআর থিঙ্কট্যাঙ্ক
মুস্তাফিজুর বাদ পড়ায় কেকেআরের সামনে এখন একাধিক বিকল্প খোলা রয়েছে। ফাস্ট বোলিং অলরাউন্ডারের খোঁজে নজর রাখা হচ্ছে এমন ক্রিকেটারদের দিকে, যাঁরা ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

শ্রীবৎস গোস্বামীর পরামর্শে ডুয়ান জেনসেন
প্রাক্তন কেকেআর ও বাংলার উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী স্পষ্টভাবে পরামর্শ দিয়েছেন ডুয়ান জেনসেনকে নেওয়ার। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,“মার্কো জেনসেনের ভাই ডুয়ান কেকেআরের জন্য খারাপ অপশন নয়। একই ধাঁচের প্লেয়ার, ব্যাটও করতে পারে।”
কে এই ডুয়ান জেনসেন
দক্ষিণ আফ্রিকার ২৫ বছরের ফাস্ট-বোলিং অলরাউন্ডার ডুয়ান জেনসেন ইতিমধ্যেই IPL-এর অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি ম্যাচ খেলেন তিনি এবং সেই ম্যাচে কেকেআরের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের উইকেটও তুলে নেন।
সাম্প্রতিক ফর্মে নজর কাড়ছেন ডুয়ান
বর্তমানে SA20 লিগে Joburg Super Kings-এর হয়ে খেলছেন ডুয়ান। ২০২৫ সালের ২৭ ডিসেম্বর Pretoria Capitals-এর বিরুদ্ধে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন তিনি।
টি-২০ পরিসংখ্যান
ডুয়ান জেনসেন এখনও পর্যন্ত ৪৮টি টি-২০ ম্যাচ খেলেছেন।
উইকেট: ৪৬টি
রান: ৩২৯
দল: Mumbai Indians, MI Cape Town, Joburg Super Kings, St Kitts and Nevis Patriots, North West
Mustafizur Rahman Replacement: রাজনৈতিক পরিস্থিতির জেরে IPL ২০২৬-এ মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হল কলকাতা নাইট রাইডার্স। তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডুয়ান জেনসেনকে নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।













