সাঁইথিয়ার আগের নাম কী ছিল জানেন? নন্দীপুর থেকে কীভাবে বদলাল শহরের পরিচয়, ঘিরে রয়েছে একাধিক ইতিহাস

বীরভূমের সাঁইথিয়ার আগের নাম ছিল নন্দীপুর। নীলকুঠির সাহেব, ‘সাইত’ অনুষ্ঠান ও নন্দিকেশ্বরী মন্দির ঘিরে কীভাবে বদলাল শহরের নাম, জানুন বিস্তারিত ইতিহাস।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্যতম পরিচিত শহর সাঁইথিয়া। নন্দিকেশ্বরী মন্দিরের জন্য রাজ্যজুড়ে পরিচিত এই শহরের নামকরণ নিয়েই রয়েছে একাধিক চমকপ্রদ ইতিহাস ও লোককথা। অনেকেই জানেন না, একসময় সাঁইথিয়ার নাম ছিল ‘নন্দীপুর’। কীভাবে সেই নাম বদলে বর্তমানের ‘সাঁইথিয়া’ হল, তা নিয়েই এখনও চর্চা চলে স্থানীয়দের মধ্যে।

সাঁইথিয়ার আগের নাম কী ছিল জানেন? নন্দীপুর থেকে কীভাবে বদলাল শহরের পরিচয়, ঘিরে রয়েছে একাধিক ইতিহাস
নন্দীপুর থেকেই শুরু শহরের ইতিহাস

স্থানীয়দের মতে, বহু বছর আগে এই অঞ্চল ছিল একটি ছোট গঞ্জ। সেই সময় এলাকাটির নাম ছিল ‘নন্দীপুর’। বর্তমানে যে নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরে সাঁইথিয়ার পরিচিতি, সেই মন্দির ও আশপাশের অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল জনবসতি।লোকমুখে প্রচলিত রয়েছে, সতীর কণ্ঠের হাড় এই অঞ্চলে পড়েছিল। সেই বিশ্বাস থেকেই নন্দিকেশ্বরী মাতার মন্দির প্রতিষ্ঠা হয়। পরে এই মন্দিরকে ঘিরেই এলাকাটির গুরুত্ব বাড়তে থাকে।

নীলকুঠির সাহেবদের উচ্চারণেই বদলাল নাম!

সাঁইথিয়ার নাম পরিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলের নীলকর সাহেবদের ইতিহাসও। স্থানীয়দের দাবি, ময়ূরাক্ষী নদীর উত্তর পাড়ে নীলকুঠি ছিল সাহেবদের। তাঁরা নদীপথে বা ঘোড়ায় চেপে সিউড়ি ও আশপাশের এলাকায় যাতায়াতের সময় নন্দিকেশ্বরী মন্দির এলাকায় বিশ্রাম নিতেন।শোনা যায়, ‘নন্দীপুর’ নামটি উচ্চারণ করতে অসুবিধা হওয়ায় সাহেবরা জায়গাটিকে ‘সাঁইথা’ বলে ডাকতে শুরু করেন। সেই উচ্চারণই ধীরে ধীরে বদলে যায় ‘সাঁইথিয়া’-তে।

সাঁইথিয়ার আগের নাম কী ছিল জানেন? নন্দীপুর থেকে কীভাবে বদলাল শহরের পরিচয়, ঘিরে রয়েছে একাধিক ইতিহাস
‘সাইত’ শব্দ থেকেও এসেছে নাম?

আবার অনেক ইতিহাসপ্রেমীর মতে, ‘সাঁইথিয়া’ নামের উৎস অন্যত্র। তাঁদের দাবি, স্থানীয় জমিদাররা নতুন জমিদারি বা মহাল শুরুর আগে ‘সাইত’ নামে বিশেষ এক অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠান থেকেই জায়গাটির নাম হয় ‘সাইতা’। পরে লোকমুখে সেই নামই পরিবর্তিত হয়ে দাঁড়ায় ‘সাঁইথিয়া’।ফলে শহরের নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত থাকলেও, প্রত্যেকটির সঙ্গেই জড়িয়ে রয়েছে এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি।

সাঁইথিয়ার আগের নাম কী ছিল জানেন? নন্দীপুর থেকে কীভাবে বদলাল শহরের পরিচয়, ঘিরে রয়েছে একাধিক ইতিহাস
নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরে পর্যটনের স্বপ্ন

বর্তমানে সাঁইথিয়ার অন্যতম প্রধান আকর্ষণ নন্দিকেশ্বরী মন্দির। প্রতিবছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে আসেন। স্থানীয়দের আশা, ইতিহাস ও ধর্মীয় গুরুত্বকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সাঁইথিয়া আরও বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।১৯৮০-র দশকে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে মন্দির সংস্কার কমিটি গঠন করা হয়। তারপর থেকেই মন্দিরের পরিকাঠামো ও এলাকার উন্নয়নে নতুন গতি আসে।

সাঁইথিয়ার আগের নাম কী ছিল জানেন? নন্দীপুর থেকে কীভাবে বদলাল শহরের পরিচয়, ঘিরে রয়েছে একাধিক ইতিহাস
বীরভূমের সাঁইথিয়ার নামকরণ নিয়ে রয়েছে নানা লোককথা ও ঐতিহাসিক ব্যাখ্যা। একসময় এই এলাকার নাম ছিল ‘নন্দীপুর’। নীলকুঠির সাহেবদের উচ্চারণ, ‘সাইত’ অনুষ্ঠান এবং নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরেই ধীরে ধীরে ‘সাঁইথিয়া’ নামের জন্ম হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

Leave a comment