T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে ভারতের ‘নতুন’ ওপেনার! আগ্রাসী জুটিতে কাঁপবে প্রতিপক্ষ

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে ভারতের ‘নতুন’ ওপেনার! আগ্রাসী জুটিতে কাঁপবে প্রতিপক্ষ

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ICC T20 World Cup 2026। প্রথম দিনই মাঠে নামছে ভারতীয় দল। তার আগেই ওয়ার্ম-আপ ম্যাচে ঝড় তুলে ভারতীয় দলে ওপেনার হিসেবে নিজের জায়গা কার্যত পাকা করে ফেললেন ইশান কিশান। অভিষেক শর্মার সঙ্গে তাঁর জুটি নিয়ে এখনই আলোচনা শুরু ক্রিকেটমহলে।

ওয়ার্ম-আপেই ইঙ্গিত, ওপেনিংয়ে বড় বদল

নিউজিল্যান্ড সিরিজে নজরকাড়া পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচেও আগুনে ব্যাটিং করলেন ইশান কিশান। সঞ্জু স্যামসনের বদলে ওপেন করতে নেমে মাত্র ২০ বলে ৫৩ রান করে দলকে দুর্দান্ত শুরু এনে দেন তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ইশান

বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটার দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে নিজের আগমনী বার্তা দেন। পুরো ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২টি চার ও ৭টি ছক্কা। মাত্র ৫.৪ ওভারে ইশান-অভিষেক জুটি যোগ করে ৮০ রান।

অভিষেকের সঙ্গে জমে উঠছে নতুন জুটি

অভিষেক শর্মাও ১৮ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। এই জুটি শুরুতেই ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেয়। টি-২০ ফরম্যাটে এমন আগ্রাসী ওপেনিং জুটি প্রতিপক্ষ বোলারদের জন্য বড় মাথাব্যথা হতে পারে।

উইকেটকিপিংয়েও ইশান এগিয়ে?

এই পারফরম্যান্সের পর উইকেটকিপার হিসেবে ইশানের নামও জোরালোভাবে উঠে এসেছে। সঞ্জু স্যামসন ছন্দে না থাকায়, প্রথম ম্যাচেই ইশান কিশানকে গ্লাভস হাতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলছে।

টি-২০ বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ভারতীয় দলে ওপেনিং জুটি নিয়ে বড় চমক। দুরন্ত ফর্মে থাকা ইশান কিশান ও অভিষেক শর্মার জুটি সফল হলে শুরু থেকেই বিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি হবে।

Leave a comment