নরম আলো, মিউজিক আর এক গ্লাস ওয়াইন—রিল্যাক্সেশনের চেনা ছবি। তবে এবার সেই ওয়াইনই জায়গা করে নিচ্ছে স্কিনকেয়ারে। Vinotherapy নামের এই ট্রেন্ড এখন সৌন্দর্য জগতে আলোচনার কেন্দ্রবিন্দু।

ভাইনোথেরাপি আসলে কী?
আঙুর থেকে ওয়াইন তৈরির পর যে বীজ, খোসা ও পাল্প বেঁচে থাকে
সেগুলি দিয়েই তৈরি হয় বিশেষ স্কিনকেয়ার প্রোডাক্ট
এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট
ত্বকের বার্ধক্য রোধে কার্যকর
নব্বইয়ের দশকে France-এ এই ধারণার সূচনা
Mathilde Thomas ও তাঁর স্বামীর হাত ধরে জনপ্রিয়তা
Caudalie ব্র্যান্ডের উত্থান
ত্বকের উপর কীভাবে কাজ করে?
আঙুরে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান
ত্বকের জ্বালাভাব কমায়

ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে
ট্যানিন
ত্বকের রন্ধ্র টানটান রাখে
অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে কার্যকর
প্রাকৃতিক অ্যাসিড
মৃত কোষ সরিয়ে ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ
আর্দ্র আবহাওয়াতেও ভালো কাজ করে
কারা ব্যবহার করার আগে সতর্ক থাকবেন?
সংবেদনশীল ত্বকের অধিকারীরা
পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে
যাদের আঙুরে অ্যালার্জি আছে
এই থেরাপি এড়িয়ে চলা উচিত
থেরাপির পর
ত্বক সূর্যের আলোয় বেশি সংবেদনশীল হয়ে পড়ে
তাই সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক
বিশেষজ্ঞদের মতামত
কোনও স্কিন ট্রিটমেন্টই ম্যাজিক নয়
নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে ফল পাওয়া যায়
ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত

আঙুর ও ওয়াইন-ভিত্তিক নতুন বিউটি ট্রেন্ড Vinotherapy এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। ত্বকের জেল্লা ফেরাতে এটি কার্যকর হলেও সবার জন্য নয়—সতর্ক করছেন বিশেষজ্ঞরা।













