Winter Tips: এক ফোঁটাও জল বা রোদ নয়! ৩ কৌশলে ঝঞ্ঝাট ছাড়াই পরিষ্কার হবে মোটা লেপ-কম্বল

Winter Tips: শীতে মোটা লেপ-কম্বল ধোয়ার ঝামেলা? জানুন জল বা রোদ ছাড়াই কম্বল পরিষ্কার রাখার ৩টি সহজ ঘরোয়া হ্যাক।

শীত পড়তেই আলমারির অন্দর থেকে বেরিয়ে আসে লেপ-কম্বল। ঠান্ডার রাতে আরামের ঘুমের জন্য এগুলোর জুড়ি নেই। কিন্তু দিনের পর দিন ব্যবহারের ফলে কম্বল অপরিষ্কার হওয়াটাই স্বাভাবিক। সমস্যা হল—মোটা কম্বল ধোয়া, শুকানো এবং রোদে দেওয়া, সবটাই বেশ ঝঞ্ঝাটের। তবে জানলে অবাক হবেন, এক ফোঁটাও জল বা রোদ ছাড়াই দিব্যি পরিষ্কার করা যায় মোটা লেপ-কম্বল।

শীতে কম্বল ধোয়া কেন এত ঝামেলার

ঠান্ডার দিনে সাধারণ জামাকাপড় ধোয়াতেই নাক-গলা জ্বালা শুরু হয়। তার উপর বিশাল সাইজের মোটা কম্বল—ওয়াশিং মেশিনে ঢোকে না, হাতে ধুলে শুকোতে সময় লাগে দিনের পর দিন। অনেক বাড়িতেই ছাদ বা পর্যাপ্ত রোদ না থাকায় সমস্যা আরও বাড়ে।

রোদ-জল ছাড়াই পরিষ্কারের সহজ সমাধান

এই সমস্যার সহজ সমাধান রয়েছে ঘরোয়া কয়েকটি জিনিসেই। কিছু ছোট্ট হ্যাক জানলেই জল বা রোদ ছাড়াই পরিষ্কার হবে কম্বল, থাকবে ফ্রেশ ও ব্যাকটেরিয়ামুক্ত।

বেকিং সোডায় ড্রাই ক্লিনিং

প্রথমে কম্বলটি মেঝেতে বা খাটের উপর ভাল করে বিছিয়ে নিন। একটি ছাঁকনিতে বেকিং সোডা নিয়ে কম্বলের উপর সমানভাবে ছড়িয়ে দিন। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শক্ত ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। এতে ধুলো-ময়লা উঠে যাবে এবং ব্যাকটেরিয়াও নষ্ট হবে।

ভিনেগার ও গোলাপ জলের স্প্রে

অনেক সময় কম্বল থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। সে ক্ষেত্রে একটি স্প্রে বোতলে সম পরিমাণ ভিনেগার ও গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণ কম্বলের উপর স্প্রে করে কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে, কম্বল হবে ফ্রেশ।

ভিনেগার-বেকিং সোডার হালকা মিশ্রণ

একটি পাত্রে সামান্য জল, ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে হালকা দ্রবণ তৈরি করুন। এই মিশ্রণ কম্বলের উপর ছিটিয়ে দিন। এরপর তোয়ালে দিয়ে কোনও ভারী ঢাকনা বা সমতল বস্তু মুড়ে নিয়ে কম্বলটি ঘষে নিন। শেষে বাতাসে মেলে রাখলেই পরিষ্কার হবে কম্বল।

শীতের মরশুমে মোটা লেপ-কম্বল ধোয়া মানেই বড় ঝামেলা। জল, রোদ বা ছাদ ছাড়াই কীভাবে সহজে পরিষ্কার করবেন কম্বল? জানুন তিনটি ঘরোয়া হ্যাক, যা মেনে চললেই পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত থাকবে আপনার কম্বল।

Leave a comment