ফুলে ভরে উঠবে অপরাজিতা! এই ৩ টোটকা গোঁড়ায় দিলেই ‘নীল বিস্ফোরণ’, মালির ম্যাজিক টিপস ভাইরাল

অপরাজিতা গাছে ফুল বাড়াতে চা পাতা, কলার খোসা ও হলুদের ঘরোয়া সার ব্যবহার করুন। মালির সহজ টিপসে গাছ ভরে উঠবে ফুলে। বিস্তারিত পড়ুন।

পুজো থেকে বাগানের সৌন্দর্য—সব ক্ষেত্রেই অপরাজিতা ফুলের কদর আলাদা। কিন্তু অনেক সময় দেখা যায়, গাছ বড় হলেও ফুল ফোটে না। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক সার ব্যবহার করলে এই সমস্যার সহজ সমাধান সম্ভব।

ফুলে ভরে উঠবে অপরাজিতা! এই ৩ টোটকা গোঁড়ায় দিলেই ‘নীল বিস্ফোরণ’, মালির ম্যাজিক টিপস ভাইরাল
ছাঁটাই করলেই মিলবে ফল

অপরাজিতা গাছে নতুন ডালেই বেশি ফুল ফোটে। তাই নিয়মিত ডাল ছাঁটাই ও ডগা কাটা অত্যন্ত জরুরি। এতে গাছ ঘন হবে এবং ফুলের সংখ্যা বাড়বে।

বীজ ধরতে দেবেন না

ফুল শুকিয়ে গেলে যদি বীজ ধরতে দেওয়া হয়, তবে গাছের শক্তি সেদিকেই খরচ হয়। ফলে নতুন ফুল কমে যায়। তাই শুকনো ফুল দ্রুত সরিয়ে ফেলুন।

ফুলে ভরে উঠবে অপরাজিতা! এই ৩ টোটকা গোঁড়ায় দিলেই ‘নীল বিস্ফোরণ’, মালির ম্যাজিক টিপস ভাইরাল
রোদ আর সঠিক পরিবেশ দরকার

অপরাজিতা গাছ দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ চায়। ছায়ায় রাখলে ফুল কমে যাবে। মাটিতে জল যেন জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

মাটি তৈরি করাও গুরুত্বপূর্ণ

গাছের গোড়ার মাটি আলগা করে তাতে ভার্মিকম্পোস্ট ও কম্পোস্ট মেশালে শিকড় শক্ত হয়। এতে ফুলের আকার ও সংখ্যা দুটোই বাড়ে।

ফুলে ভরে উঠবে অপরাজিতা! এই ৩ টোটকা গোঁড়ায় দিলেই ‘নীল বিস্ফোরণ’, মালির ম্যাজিক টিপস ভাইরাল
৩ উপাদানের ‘ম্যাজিক’ সার

মালির দেওয়া সহজ টোটকা—

৫ লিটার জল

৫ চামচ চা পাতা

৫ চামচ কলার খোসার গুঁড়ো

১ চামচ হলুদ

সব মিশিয়ে ১৫ দিন অন্তর গাছের গোড়ায় দিন। এতে গাছ দ্রুত কুঁড়িতে ভরে উঠবে।

সঠিক সময়েই প্রয়োগ করুন

সকাল বা সন্ধ্যায় সার দেওয়া সবচেয়ে ভালো। প্রয়োগের আগে মাটি একটু শুকনো থাকলে পুষ্টি শোষণ দ্রুত হয়।

ফুলে ভরে উঠবে অপরাজিতা! এই ৩ টোটকা গোঁড়ায় দিলেই ‘নীল বিস্ফোরণ’, মালির ম্যাজিক টিপস ভাইরাল
বাড়ির অপরাজিতা গাছে ফুল না ফুটে শুধু লতা বাড়ছে? চিন্তা নেই! চা পাতা, কলার খোসা ও হলুদের মিশ্রণে তৈরি একটি সহজ ঘরোয়া সার এবং কিছু যত্নের টিপসেই গাছ ভরে উঠবে ফুলে।

Leave a comment