পোড়া রান্না আর ফেলবেন না! ১ টুকরো পাউরুটিতেই উধাও হবে পোড়া গন্ধ, জেনে নিন সহজ কিচেন টিপস

রান্না পুড়ে গেলে আর ফেলবেন না। পাউরুটির টুকরো, কাঁচা আলু, ময়দার বল ও লেবুর রস ব্যবহার করে কীভাবে পোড়া গন্ধ কমাবেন, জেনে নিন সহজ ও কার্যকর কিচেন টিপস।

রান্নাঘরে ব্যস্ততার মাঝেই কখনও ফোন, কখনও দরজার বেল—এক মুহূর্তের অসাবধানতায় পুড়ে যেতে পারে তরকারি, ডাল বা মাংস। পোড়া গন্ধ ছড়িয়ে পড়লেই অনেকের ধারণা, সেই রান্না আর খাওয়ার উপযোগী নয়। কিন্তু সবসময় তা সত্যি নয়। সঠিক কৌশল জানলে পোড়া গন্ধ অনেকটাই দূর করা সম্ভব। আর তার জন্য সবচেয়ে সহজ উপায় হতে পারে একটি সাধারণ পাউরুটির টুকরো।

পোড়া রান্না আর ফেলবেন না! ১ টুকরো পাউরুটিতেই উধাও হবে পোড়া গন্ধ, জেনে নিন সহজ কিচেন টিপস
প্রথমেই বদলে ফেলুন রান্নার পাত্র

রান্না পুড়ে গেলে কখনও সেই একই পাত্রে নাড়াচাড়া করবেন না। এতে নিচের পোড়া অংশের গন্ধ পুরো রান্নায় ছড়িয়ে পড়তে পারে। বরং ওপরের ভালো অংশটি ধীরে ধীরে অন্য একটি পরিষ্কার পাত্রে তুলে নিন। নিচের লেগে যাওয়া অংশ একেবারেই ব্যবহার করবেন না।

পাউরুটির টুকরোই করবে ম্যাজিক

নতুন পাত্রে তুলে রাখা রান্নার মধ্যে একটি পাউরুটির স্লাইস ডুবিয়ে ১০ থেকে ১২ মিনিট রেখে দিন। এরপর পাউরুটিটি তুলে ফেলুন। অনেক ক্ষেত্রেই পাউরুটি অতিরিক্ত পোড়া গন্ধ শুষে নেয়, ফলে রান্নার স্বাদ ও গন্ধ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। ডাল, তরকারি, মাংস, মাছের ঝোল এমনকি পায়েসের ক্ষেত্রেও এই কৌশল ব্যবহার করা যেতে পারে।

পোড়া রান্না আর ফেলবেন না! ১ টুকরো পাউরুটিতেই উধাও হবে পোড়া গন্ধ, জেনে নিন সহজ কিচেন টিপস
দুধ, ক্রিম বা কাঁচা আলুও হতে পারে কার্যকর

ঝোলজাতীয় রান্না সামান্য পুড়ে গেলে অল্প দুধ বা ফ্রেশ ক্রিম মিশিয়ে দিলে পোড়া স্বাদ অনেকটাই কমে যায়। অন্যদিকে ডাল বা ঝোলে কয়েক টুকরো কাঁচা আলু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আলু পোড়া গন্ধ শোষণ করতে সাহায্য করে। পরে আলুর টুকরোগুলি তুলে ফেললেই হবে।

ময়দার বলেও মিলতে পারে সমাধান

পোড়া ডাল বা ঝোলের ক্ষেত্রে ছোট ছোট ময়দার বল তৈরি করে রান্নার মধ্যে কয়েক মিনিট রেখে দিলে সেগুলিও পোড়া গন্ধ টেনে নিতে পারে। কিছুক্ষণ পরে ময়দার বলগুলো তুলে ফেলে দিলেই রান্নার গন্ধ তুলনামূলকভাবে সতেজ হয়ে ওঠে।

পোড়া রান্না আর ফেলবেন না! ১ টুকরো পাউরুটিতেই উধাও হবে পোড়া গন্ধ, জেনে নিন সহজ কিচেন টিপস
লেবুর রস ও টমেটোও কাজে আসে

হালকা পোড়া স্বাদ ঢাকতে অনেক সময় সামান্য লেবুর রস বা টমেটো পিউরি ব্যবহার করা যেতে পারে। গ্রিল করা মাছ বা মাংসের ক্ষেত্রে বারবিকিউ সসও পোড়া স্বাদ কিছুটা ব্যালান্স করতে সাহায্য করে। তবে খাবার যদি অতিরিক্ত পুড়ে গিয়ে কালো হয়ে যায় বা তীব্র পোড়া স্বাদ তৈরি হয়, তাহলে সেটি খাওয়ার ঝুঁকি না নেওয়াই ভালো।

পোড়া রান্না আর ফেলবেন না! ১ টুকরো পাউরুটিতেই উধাও হবে পোড়া গন্ধ, জেনে নিন সহজ কিচেন টিপস
রান্না করতে গিয়ে অসাবধানতাবশত খাবার পুড়ে গেলে অনেকেই পুরো পদটাই ফেলে দেন। তবে কিছু সহজ ঘরোয়া উপায় ব্যবহার করলে পোড়া গন্ধ অনেকটাই কমিয়ে খাবারকে আবারও সুস্বাদু করে তোলা সম্ভব। পাউরুটি, কাঁচা আলু, ময়দার বল কিংবা লেবুর রস—এই কয়েকটি উপকরণই হতে পারে আপনার ভরসা।

Leave a comment