আজকের দিনে ইনস্টাগ্রাম রিল বিনোদনের অন্যতম বড় মাধ্যম। স্ক্রল করতে করতে কোনও রিল ভাল লাগলেই অনেকেই সেটি ফোনে ডাউনলোড করে রাখতে চান। কিন্তু জানেন কি, অন্যের রিল সরাসরি ডাউনলোড করা ইনস্টাগ্রামের নিয়ম ভঙ্গের মধ্যে পড়তে পারে? এই ভুলে পড়েই অনেক ব্যবহারকারী সমস্যায় পড়ছেন।
কেন সরাসরি ডাউনলোডের অপশন নেই?
ইনস্টাগ্রাম সাধারণত অন্য কারও তৈরি রিল সরাসরি ডাউনলোড করার অনুমতি দেয় না। এর মূল কারণ কপিরাইট ও ক্রিয়েটরদের কনটেন্ট সুরক্ষা। তাই অ্যাপে অনেক সময় “Download” অপশন দেখা যায় না।
নিজের তৈরি রিল হলে কী করবেন?
যদি রিলটি আপনার নিজের তৈরি হয়, তাহলে কোনও সমস্যাই নেই। রিল ওপেন করে থ্রি-ডট মেনুতে গিয়ে “Download” অপশনে ট্যাপ করলেই ভিডিওটি সরাসরি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।
অন্যের রিল সেভ করার আইনি উপায়
অন্য কারও রিল পছন্দ হলে ডাউনলোড না করে বুকমার্ক বা “Save” আইকনে ট্যাপ করতে পারেন। এতে রিলটি ইনস্টাগ্রামের “Saved” সেকশনে থেকে যাবে। এটি সম্পূর্ণ আইনি ও ইনস্টাগ্রামের নিয়মের মধ্যেই পড়ে।
ক্রিয়েটারের অনুমতি নেওয়াই সবচেয়ে নিরাপদ
যদি কোনও রিল ডিভাইসে রাখতে বা অন্য প্ল্যাটফর্মে শেয়ার করতে চান, তাহলে সরাসরি সেই ক্রিয়েটারের অনুমতি নেওয়াই সবচেয়ে ভালো উপায়। অনেক ক্ষেত্রেই যথাযথ ক্রেডিট দেওয়ার শর্তে ক্রিয়েটার নিজেই ভিডিও ফাইল শেয়ার করে দেন।
অনুমতি ছাড়া ডাউনলোডে কী বিপদ হতে পারে?
অন্য কারও কনটেন্ট অনুমতি ছাড়া ডাউনলোড বা রিপোস্ট করলে ইনস্টাগ্রামের নীতিভঙ্গ হতে পারে। এর জেরে পোস্ট রিমুভ, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এমনকি সাময়িক ব্যানও হতে পারে।
থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারে সাবধান
রিল ডাউনলোডের জন্য তৃতীয়-পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলে প্রাইভেসি ও ডেটা চুরির ঝুঁকি থাকে। অনেক সময় এসব অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে পছন্দের রিল ফোনে ডাউনলোড করতে গিয়ে অনেকেই বিপদে পড়ছেন। অনুমতি ছাড়া রিল সেভ বা ডাউনলোড করলে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তবে ইনস্টাগ্রামের নিয়ম মেনে আইনি ও নিরাপদ কিছু উপায়ে রিল সেভ করা সম্ভব।













