ডিসেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরের কাউন্টডাউন শুরু। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে একাধিক আর্থিক ও নীতিগত পরিবর্তন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে। PAN-Aadhaar লিঙ্ক থেকে শুরু করে UPI, ব্যাঙ্ক সুদ, আয়কর আইন, LPG দাম—সব মিলিয়ে নতুন বছরে বড়সড় বদলের মুখে দেশবাসী।
PAN-Aadhaar লিঙ্ক না হলে বাতিল প্যান
৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে PAN ও Aadhaar লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে আয়কর রিটার্ন ফাইল, রিফান্ড পাওয়া, বড় অঙ্কের আর্থিক লেনদেন বা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।
UPI ও ডিজিটাল লেনদেনে কড়া নজরদারি
ডিজিটাল জালিয়াতি রুখতে ব্যাঙ্ক ও টেলিকম সংস্থাগুলি সিম ভেরিফিকেশনের নিয়ম আরও কড়া করছে। WhatsApp, Telegram, Signal-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতারণা ঠেকাতেই এই সিদ্ধান্ত।
ব্যাঙ্ক ঋণ ও FD-র সুদে পরিবর্তন
HDFC সহ একাধিক ব্যাঙ্ক ১ জানুয়ারি ২০২৬ থেকে ঋণের সুদের হারে পরিবর্তন আনতে চলেছে। পাশাপাশি ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
LPG, CNG ও জ্বালানির দামে ওঠানামা
নতুন মাস মানেই LPG দামের সংশোধন। ১ জানুয়ারি থেকে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তেও পারে, কমতেও পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি CNG, PNG ও ATF-এর দামেও পরিবর্তনের সম্ভাবনা।
নয়া আয়কর আইন কার্যকর হওয়ার ইঙ্গিত
Income-tax Act, 1961-এর জায়গায় নতুন আয়কর আইন চালুর পথে কেন্দ্র। এতে কর বর্ষ, রিটার্ন ফাইলের পদ্ধতি ও কর কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে।
বেতন কমিশনের সুখবর
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। জানুয়ারি থেকেই নতুন বেতন কমিশনের আওতায় বেতন ও পেনশন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

PM-KISAN ও কৃষকদের নতুন নিয়ম
উত্তরপ্রদেশে PM-KISAN প্রকল্পে ইউনিক কৃষক আইডি বাধ্যতামূলক। ফসলের ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
গাড়ির দাম বাড়বে নতুন বছরেই
BMW, Nissan, Renault, MG Motor-সহ একাধিক সংস্থা ১ জানুয়ারি থেকে গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
নতুন বছর শুরু হতেই বদলাতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম। PAN-Aadhaar লিঙ্ক না হলে নিষ্ক্রিয় হবে প্যান, কড়া হচ্ছে UPI ও ডিজিটাল লেনদেনের নিয়ম, বদল আসছে ব্যাঙ্ক সুদ, LPG দাম, আয়কর আইন ও বেতন কাঠামোয়। ১ জানুয়ারি ২০২৬ থেকে এই ৯টি পরিবর্তনের প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।













