সোহা-সারার মতো মেদহীন চেহারা! কঠিন ডায়েট বাদ, সকালে কফিতে দিন এক চামচ ঘি

সোহা-সারার মতো টোনড ফিগার চান? ডায়েট নয়, কফিতে মেশান ঘি। ‘বুলেটপ্রুফ কফি’ শক্তি বাড়ায়, ফ্যাট বার্নে সাহায্য করে, মস্তিষ্ক রাখে সক্রিয়—বলছেন বিশেষজ্ঞ।

ওজন কমানোর ঘি কফি: বলিউডের সোহা আলি খান থেকে শুরু করে সারা আলি খান—অনেকে দিন শুরু করেন ঘি মেশানো কফি দিয়ে। পুষ্টিবিদ ডঃ শিল্পা অরোরা জানিয়েছেন, কফির ক্যাফিন শক্তি বাড়ায় আর ঘির স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্ককে সক্রিয় রাখে। জৈব ঘিতে থাকা ওমেগা–৩ মস্তিষ্কের উন্নত কার্যকারিতা নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে কিটো ডায়েট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণকারীদের কাছে এই ‘বুলেটপ্রুফ কফি’ বিশেষ জনপ্রিয়, কারণ এটি দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখে এবং ক্ষুধা কমায়।

ঘি-কফির বাড়ছে জনপ্রিয়তা

বলিউডে বহু অভিনেত্রীই এখন সকালে ঘি মেশানো কালো কফি পান করেন। কৃতী স্যানন, রাকুল প্রীত সিং, ভূমি পেডনেকারদের রুটিনেও এই ‘বুলেটপ্রুফ কফি’ নিয়মিত যুক্ত হয়েছে।পুষ্টিবিদদের মতে, ঘি ভিটামিন ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর। ফলে কফিতে মেশালে তা শরীরকে দ্রুত শক্তি দেয়, একই সঙ্গে পুষ্টিগুণ বাড়ায়।

সারা দিনের শক্তি ধরে রাখে

ঘিতে থাকা ফ্যাট ধীরে ধীরে হজম হয়। ফলে সকালে ঘি-কফি খেলে দীর্ঘক্ষণ শক্তি বজায় থাকে।ক্যাফিন মেলেই শরীরে একটি ‘স্টেডি এনার্জি বুস্ট’ তৈরি করে যা দিনভর কাজের ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ক্লান্ত হতে দেয় না।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়

ডঃ শিল্পা অরোরা জানিয়েছেন, জৈব ঘিতে থাকা ওমেগা–৩ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী।ক্যাফিন মনোযোগ বাড়ায়, আর ঘির ফ্যাট মস্তিষ্ককে প্রয়োজনীয় জ্বালানি যোগায়। ফলে মানসিক স্বচ্ছতা বাড়ে, চিন্তা-শক্তিও উন্নত হয়।

অ্যান্টিঅক্সিডেন্টে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী

ঘি কফিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ফ্রি র‌্যাডিক্যাল কমায়।এর ফলে বার্ধক্য ধীর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়। শরীরের প্রদাহ কমাতেও এটি কার্যকর বলে মত বিশেষজ্ঞদের।

ব্যায়ামের আগে পান করলে বাড়ে ফ্যাট বার্ন

ফিটনেস বিশেষজ্ঞদের মতে, জিমে যাওয়ার আগে ঘি-কফি পান করলে শরীর অনেক বেশি এনার্জি পায়।এতে ওয়ার্কআউট আরও সক্রিয়ভাবে করা যায়, ফলে ঘাম ঝরার হার বাড়ে এবং ফ্যাট বার্নিংও দ্রুত হয়। 

বলিউড অভিনেত্রীদের মতো টোনড ফিগার চান? কঠোর ডায়েট বা অতিরিক্ত জিমের দরকার নেই, দাবি পুষ্টিবিদদের। সকালে কালো কফিতে সামান্য জৈব ঘি মেশালে বাড়ে শক্তি, কমে ক্ষুধা এবং দ্রুত বার্ন হয় ফ্যাট। 'বুলেটপ্রুফ কফি' হিসেবে পরিচিত এই পানীয় এখন ক্রমেই জনপ্রিয়।

Leave a comment