ভ্যালেন্টাইনস ডে-তে উইকেন্ড ট্রিপ? কলকাতার কাছেই রায়চক–মৌসুনি, কম বাজেটে কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন

ভ্যালেন্টাইনস ডে-র সঙ্গে উইকেন্ডে রায়চক, বকখালি, মৌসুনি, সুন্দরবন বা লালগঞ্জে ঘুরতে চান? কলকাতার কাছেই কম বাজেটে সেরা কাপল ফ্রেন্ডলি ট্রিপের গাইড।

ভালবাসার দিনে শহরের ভিড় এড়িয়ে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে চাইছেন? তাও আবার বেশি খরচ না করে? ভ্যালেন্টাইনস ডে-র সঙ্গে উইকেন্ড মিলে যাওয়ায় এই সময়টুকু কাজে লাগাতে পারেন। কলকাতা থেকে অল্প দূরত্বেই রয়েছে এমন কয়েকটি ডেস্টিনেশন, যেখানে কম বাজেটেই কাটবে স্মরণীয় মুহূর্ত।

ভ্যালেন্টাইনস ডে-তে উইকেন্ড ট্রিপ? কলকাতার কাছেই রায়চক–মৌসুনি, কম বাজেটে কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন

বকখালি–মৌসুনি: সমুদ্রের নিরিবিলি ডাক

কলকাতা থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে বকখালি সমুদ্র সৈকত দীর্ঘদিন ধরেই বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয়। কাছেই রয়েছে হেনরি’স আইল্যান্ড ও মৌসুনি দ্বীপ—যেখানে কম ভিড়, বেশি শান্তি। সমুদ্রের ধারে হাঁটা, লাল কাঁকড়ার দল আর কটেজে নিরিবিলি থাকা—রোম্যান্টিক সময় কাটানোর জন্য উপযুক্ত।যাতায়াত: শিয়ালদহ থেকে নামখানা ট্রেন, সেখান থেকে বাস/গাড়ি।আনুমানিক খরচ: ২০০০–৪০০০ টাকায় এক রাতের ট্রিপ সম্ভব (বাজেট লজে)।

ভ্যালেন্টাইনস ডে-তে উইকেন্ড ট্রিপ? কলকাতার কাছেই রায়চক–মৌসুনি, কম বাজেটে কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন

সুন্দরবন: প্রকৃতির কোলে রোমাঞ্চ

যদি একটু অন্যরকম অভিজ্ঞতা চান, তবে সুন্দরবন হতে পারে সেরা পছন্দ। ম্যানগ্রোভ অরণ্য, নদ-নদী আর বন্যপ্রাণের সম্ভাবনা—সব মিলিয়ে রোমাঞ্চকর পরিবেশ। বোট সাফারি ও গ্রামভ্রমণ ট্রিপটিকে করে তুলবে স্মরণীয়।যাতায়াত: শিয়ালদহ থেকে ক্যানিং ট্রেন, সেখান থেকে সোনাখালি হয়ে লঞ্চে সুন্দরবন।আনুমানিক খরচ: প্যাকেজ অনুযায়ী জনপ্রতি ২৫০০–৫০০০ টাকা।

ভ্যালেন্টাইনস ডে-তে উইকেন্ড ট্রিপ? কলকাতার কাছেই রায়চক–মৌসুনি, কম বাজেটে কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন

লালগঞ্জ সৈকত: ভিড় এড়িয়ে শান্ত সমুদ্র

নামখানার কাছে অবস্থিত লালগঞ্জ সৈকত তুলনামূলকভাবে কম পরিচিত, তাই ভিড়ও কম। প্রায় ১২০ কিলোমিটার দূরে এই সৈকতে সমুদ্রের ধারে নিরিবিলি সময় কাটানো যায় স্বচ্ছন্দে।যাতায়াত: শিয়ালদহ থেকে নামখানা ট্রেন, স্টেশন থেকে টোটো বা গাড়ি।আনুমানিক খরচ: ১৫০০–৩০০০ টাকার মধ্যে ডে ট্রিপ সম্ভব।

ভ্যালেন্টাইনস ডে-তে উইকেন্ড ট্রিপ? কলকাতার কাছেই রায়চক–মৌসুনি, কম বাজেটে কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন

ভ্যালেন্টাইনস ডে-র সঙ্গে জুড়ে গিয়েছে উইকেন্ড—তাই ছোট্ট রোম্যান্টিক ট্রিপের পরিকল্পনা করতেই পারেন। কলকাতার কাছেপিঠে রায়চক, বকখালি, মৌসুনি দ্বীপ, সুন্দরবন ও লালগঞ্জ সৈকতের মতো একাধিক কাপল ফ্রেন্ডলি ও বাজেট ট্রাভেল ডেস্টিনেশন রয়েছে। যাতায়াত ও আনুমানিক খরচের তথ্য জেনে নিন এক নজরে।

Leave a comment